Raw salt: জানেন গরম ভাতে কাঁচা নুন মেখে খেলে শরীরে কী কী ঘটে?
Salt guidelines: গরম ভাতে কাঁচা নুন খাওয়ার অভ্যাস বাঙালির বহু পুরনো। কিন্তু জানেন কি, এই ছোট ভুলটি আপনার কিডনি ও হার্ট শেষ করে দিচ্ছে? চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা কী বলছে, জেনে নিন বিস্তারিত।

কাঁচা নুন (Raw Salt) আর ধোঁয়া ওঠা গরম ভাত! বাঙালির পাতে এই জুটির কদর বহু পুরনো। দুপুরের খাওয়া হোক বা রাতের ডিনার, পাত পেড়ে বসে প্রথম গ্রাসেই একটু কাঁচা নুন না মেখে নিলে অনেকেরই যেন খাওয়া ঠিক জমে না। কিন্তু জানেন কি, এই অভ্যাস আপনার শরীরের ভিতরে কেমন নিঃশব্দে বিষ ছড়াচ্ছে? চিকিৎসকদের মতে, প্রতিদিনের এই সামান্য ভুলে আপনি নিজেই নিজের আয়ু কমিয়ে ফেলছেন।
গবেষণা ও প্রমাণ কী বলছে?
এতে কোনও সন্দেহ নেই যে, কাঁচা নুন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। চিকিৎসা বিজ্ঞানের এক গবেষণায় উঠে এসেছে ভয়ংকর তথ্য। আমেরিকার ‘তুলান ইউনিভার্সিটি’ (Tulane University)-র গবেষকরা প্রায় ৫ লাখ মানুষের ওপর একটি দীর্ঘ সমীক্ষা করেছিলেন। তাদের সেই গবেষণার রিপোর্ট ছাপা হয় চিকিৎসকদের পত্রিকা ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’-এ।
সেখানে পরিষ্কার বলা গিয়েছে, যারা ভাতে বা খাবারে আলাদা করে কাঁচা নুন মেখে খান, তাদের অকালে মৃত্যুর ঝুঁকি অন্যদের চেয়ে ২৮ শতাংশ বেশি! এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ (WHO)-র নির্দিষ্ট গাইডলাইন বলছে, একজন সুস্থ মানুষের দিনে ৫ গ্রামের বেশি নুন খাওয়া একেবারেই উচিত নয়। অথচ কাঁচা নুন খাওয়ার ফলে এর চেয়ে অনেক বেশি সোডিয়াম শরীরে ঢোকে।
ব্লাড প্রেশার
রান্নার নুনের চেয়ে কাঁচা নুন শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। রান্নার সময় তাপে নুনের গঠন কিছুটা বদলে যায়, ফলে তা সহজে হজম হয়। কিন্তু কাঁচা নুন সরাসরি রক্তে গিয়ে মেশে। এর ফলে শরীরে সোডিয়ামের মাত্রা হঠাৎ করে বেড়ে যায়। আর সোডিয়াম বাড়লেই রক্তচাপ বা ব্লাড প্রেশার হু হু করে বাড়তে থাকে। প্রেশার বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে হার্টের ওপর। ফলে খুব অল্প বয়সেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।
কিডনির ক্ষতি
নিয়মিত কাঁচা নুন খেলে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের শরীরের ছাঁকনি, অর্থাৎ কিডনির। শরীর থেকে অতিরিক্ত জল ও দূষিত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার কাজ করে কিডনি। কিন্তু রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে। তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে। একটা সময়ের পর কিডনি পুরোপুরি বিকল হয়ে যাওয়ারও বড়সড় ঝুঁকি তৈরি হয়। এর সঙ্গে দেখা দেয় হাড় ক্ষয়ে যাওয়ার মতো রোগ।
তাই সুস্থ থাকতে হলে আজই এই পুরনো অভ্যাস বদলান। খাবার টেবিলে আর কখনও কাঁচা নুনের কৌটো রাখবেন না। রান্নায় যেটুকু নুন দেওয়া হবে, শরীরের জন্য সেটুকুই যথেষ্ট। প্রথম প্রথম একটু স্বাদহীন লাগলেও, ধীরে ধীরে জিভ ঠিক অভ্যস্ত হয়ে যাবে। মনে রাখবেন, সামান্য একটু স্বাদের চেয়ে আপনার জীবন অনেক বেশি দামি।
