AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Food History: কেচাপ মানেই টমেটো? মোটেই নয়, এই লাল সসের আসল উপাদান জানলে চমকে যাবেন!

Recipe: ফ্রেঞ্চ ফ্রাই হোক বা বার্গার, লাল রঙের কেচাপ ছাড়া কি খাওয়া জমে? কিন্তু যদি শোনেন সেই টকটকে লাল কেচাপে এক ফোঁটাও টমেটো নেই, পুরোটাই কলা দিয়ে তৈরি! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টমেটোর আকালে ফিলিপিন্সে জন্ম নিয়েছিল এই অদ্ভুত সস। বাড়িতেই বা কীভাবে বানাবেন এই কলার কেচাপ? জেনে নিন রেসিপি।

Food History: কেচাপ মানেই টমেটো? মোটেই নয়, এই লাল সসের আসল উপাদান জানলে চমকে যাবেন!
কীভাবে তৈরি হয়?Image Credit: Magnific
| Updated on: Oct 27, 2026 | 10:17 AM
Share

কলা (Banana) দিয়ে কি কখনও কেচাপ তৈরি হতে পারে? ফ্রেঞ্চ ফ্রাই হোক বা বার্গার, লাল রঙের ঘন সস ছাড়া স্ন্যাকস যেন ঠিক জমে না। আর কেচাপ বললেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে লাল টুকটুকে টমেটোর ছবি। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে, যেখানে কেচাপ তৈরির প্রধান উপাদান টমেটো নয়, বরং কলা! শুনতে অবাক লাগলেও ফিলিপিন্সে দারুণ জনপ্রিয় এই সসের নাম ‘বানানা কেচাপ’। টক, মিষ্টি আর ঝালের এক অপূর্ব মিশ্রণ রয়েছে এতে।

টমেটো ছেড়ে হঠাৎ কলা কেন?

এই অদ্ভুত কেচাপ তৈরির পিছনে লুকিয়ে রয়েছে এক ঐতিহাসিক গল্প। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় ফিলিপিন্সে টমেটোর তীব্র হাহাকার দেখা দেয়। অন্যদিকে, দেশটিতে কলার ফলন ছিল বেশ ভালো। ঠিক সেই সময় মারিয়া ইয়ালাগান ওরোসা নামের এক খাদ্যপ্রযুক্তিবিদ টমেটোর অভাব মেটাতে নতুন এক উপায় বের করেন। তিনি কলা দিয়েই কেচাপ তৈরির কৌশল আবিষ্কার করেন। কলার সঙ্গে ভিনিগার, চিনি এবং নানা রকম মশলা মিশিয়ে তৈরি হয় এই নতুন সস। ১৯৪০-এর দশকে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। তারপর থেকে ফিলিপিন্সের ঘরে ঘরে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে বানানা কেচাপ।

রং লাল, কিন্তু স্বাদ কেমন?

কলা দিয়ে তৈরি হলেও বাজারে বিক্রি হওয়া বানানা কেচাপের রং একেবারে টমেটো কেচাপের মতোই গাঢ় লাল। কারণ, আকর্ষণীয় করে তুলতে এতে সামান্য ফুড কালার বা খাওয়ার রং মেশানো হয়। তবে স্বাদের দিক থেকে এটি কিছুটা আলাদা। টমেটোর তুলনায় এটি বেশ মিষ্টি। ভিনেগারের টক ভাব আর মশলার ঝাঁজ মিলে এই সসকে এক আলাদা মাত্রা দেয়। ফিলিপিন্সে ফ্রায়েড চিকেন, হট ডগ থেকে শুরু করে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ‘লুম্পিয়া’-র সঙ্গে এই সস চুটিয়ে খাওয়া হয়।

বাড়িতেই বানান বানানা কেচাপ

খুব সহজেই এটি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ, রসুন, আদা ও লঙ্কা হালকা ভেজে নিতে হবে। এরপর তাতে ২ কাপ চটকে রাখা পাকা কলা, সামান্য চিনি, ২০০ মিলি ভিনেগার এবং স্বাদমতো মশলা (দারুচিনি, হলুদগুঁড়ো) মিশিয়ে দিন। লাল ফুড কালার ব্যবহার করতে পারেন। মিশ্রণটি ঘন হয়ে এলে গ্যাস থেকে নামিয়ে ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু বানানা কেচাপ। ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে এটি ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?