AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weight Loss Tips: পুষ্টিবিদদের প্রিয়, এই ৮ ব্যয়াম করলেই শরীরের মেদ ঝড়ে যাবে মাত্র ৭ দিনে

Weight Loss Tips: এদিকে শরীরের ওজন বাড়া মোটে ভাল কথা নয়। আগেই জানিয়ে দিয়েছেন চিকিৎসক থেকে প্রেমিকা। তাহলে কী করবেন? কী ভাবে তাকে বাগে আনবেন?

Weight Loss Tips: পুষ্টিবিদদের প্রিয়, এই ৮ ব্যয়াম করলেই শরীরের মেদ ঝড়ে যাবে মাত্র ৭ দিনে
| Updated on: Feb 27, 2025 | 6:02 PM
Share

সারাদিন অফিসে বসে বসে কাজ। বাড়িতে গিয়েও অফিসের কাজ নয়তো বাড়ির কাজ। সেই সব শেষ করতেই রাত ১২টা বেজে যাচ্ছে। এদিকে সকালে উঠেও ব্যয়াম করার সময় নেই। নিজের দিকে তাকানোর, নিজের স্বাস্থ্যের দিকে চোখ দেওয়ার সময়ের কথা তো ছেড়েই দিচ্ছি। যার ফলে প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছেন মধ্যপ্রদেশ।

এদিকে শরীরের ওজন বাড়া মোটে ভাল কথা নয়। আগেই জানিয়ে দিয়েছেন চিকিৎসক থেকে প্রেমিকা। তাহলে কী করবেন? কী ভাবে তাকে বাগে আনবেন?

চিন্তা নেই, এই প্রতিবেদনে রইল তেমন ৮টি ব্যয়াম। যা টানা ৭ দিন করলেই হবে। হুড়হুড় করে কমবে ওজন। সঙ্গে একটু জিভে রাশ টানলেই হবে। কোন কোন ব্যয়াম, দেখে নিন নীচে।

১। হাই নি ক্ল্যাপ (৫০ বার) ২। স্কোয়াট (৫০ বার) ৩। রো দ্য বোট (৫০ বার) ৪। সাইড বেন্ড (৫০ বার) ৫। পাঞ্চ সাইড টু সাইড (৫০ বার) ৬। সাইড জ্যাক (৫০ বার) ৭। বাট কিকার (৫০ বার) ৮। ক্রস ক্রাঞ্চ (৫০ বার)

এই ৮টি ব্যয়াম ২ রাউন্ড ৭ দিন করলেই চোখে পড়বে পার্থক্য। মনে রাখবেন ফাঁকি দিলে হবে না।

পুষ্টিবিদদের মতে এই ব্যায়ামগুলি শক্তি, শৃঙ্খলা এবং ধারাবাহিকতা তৈরিতে অত্যন্ত কার্যকর। এগুলি আপনাকে শক্তিশালী এবং ইতিবাচক বোধ করায়। মনে রাখতে হবে ব্যয়াম করার সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করাটাও অত্যন্ত জরুরি।

এছাড়াও, চাইলে ওয়াল পুশ-আপও করা যেতে পারে। প্ল্যাঙ্ক করতে পারেন। এতে দেহের নমনীয়তার বাড়বে পিঠের ব্যথা কমে।

Follow Us