AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেস্তরাঁ বাদ দিন, বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন চিকেন মাঞ্চুরিয়ান, চেটেপুটে খাবে পরিবার

সাধারণত আমরা চিকেন মাঞ্চুরিয়ান পদটি রেস্তরাঁয় গিয়েই খেয়ে থাকি। দেখে মনে হয়, এই পদটি রান্না করতে বেশ অনেকটা সময় লাগে। রান্নাটা কঠিনও। তবে জানেন কি, চিকেনের এই পদ রান্না করা খুব সহজ। লাগে কম সময়ও।

| Updated on: Mar 10, 2025 | 8:22 PM
Share

সাধারণত আমরা চিকেন মাঞ্চুরিয়ান পদটি রেস্তরাঁয় গিয়েই খেয়ে থাকি। দেখে মনে হয়, এই পদটি রান্না করতে বেশ অনেকটা সময় লাগে। রান্নাটা কঠিনও। তবে জানেন কি, চিকেনের এই পদ রান্না করা খুব সহজ। লাগে কম সময়ও।

যা যা লাগবে-

মুরগি ৫০০ গ্রাম, রসুনকোয়া ৭-৮টি, আদাকুচি ২ চামচ, কাঁচালঙ্কা ৪টি (কুচোনো), পেঁয়াজ ২টি, সয়া সস ২-৩ টেবিল চামচ, আজিনোমোতো আধ চামচ (নাও দিতে পারেন), টম্যাটো রস আধকাপ, কর্নফ্লাওয়ার ২ চামচ, তেল আন্দাজমতো, মুরগির স্টক বা জল আধকাপ, নুন আন্দাজমতো।

রান্না করুন এইভাবেই

মুরগি ছোটো ছোটো টুকরো করে কাটুন, একটা আলাদা জায়গায় আদা, লঙ্কা, রসুন একসঙ্গে বেটে রাখুন। পেঁয়াজ কুচিয়ে নিন। মাংসে নুন, আজিনোমোতো, ২ চামচ তেল, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, সয়া সস আর অর্ধেক বাটা মশলা মাখিয়ে আধঘণ্টা ভিজিয়ে রাখুন। তেল গরম করে তাতে তিন-চারটে করে মাংসের টুকরো ভেজে বাকি বাটামশলা দিন। ভাজা ভাজা হলে টম্যাটোর রস, বাকি সয়া সস ও স্টক বা জল ঢালুন। ভাজা মাংস ওই পাত্রে দিয়ে ফুটে গেলে আঁচ কমিয়ে মিনিট পাঁচেক ঢেকে রাখুন। নামিয়ে নুস বা ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?

'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান

মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল

ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি

বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ

গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত

ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..

এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির

'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ

খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?