AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Easy Recipe: গরম ভাতে ভেটকি মাছের চচ্চড়ি, সহজ রেসিপিতেই মাত অতিথিদের পাত

এবার না হয় একটু স্বাদ বদল হোক। মা-ঠাকুমারা অনেক সময়ই একেঘেয়ে মেনুকে বদলে ফেলতে মাছের চচ্চড়ি বানাতেন। মা-ঠাকুরমাদের হেঁসেল থেকেই এবার রইল ভেটকি মাছের চচ্চড়ির রেসিপি।

Easy Recipe: গরম ভাতে ভেটকি মাছের চচ্চড়ি, সহজ রেসিপিতেই মাত অতিথিদের পাত
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 8:57 PM
Share

রোজকার দুপুরের পাতে মাছের ঝোল অনেক হল। এবার না হয় একটু স্বাদ বদল হোক। মা-ঠাকুমারা অনেক সময়ই একেঘেয়ে মেনুকে বদলে ফেলতে মাছের চচ্চড়ি বানাতেন। মা-ঠাকুরমাদের হেঁসেল থেকেই এবার রইল ভেটকি মাছের চচ্চড়ির রেসিপি।

মাছ ৪০০ গ্রাম, পোস্তবাটা ৫০ গ্রাম, কাজুবাটা ৫০ গ্রাম, আদা বাটা ২ চামচ, জিরে বাটা ১ চামচ, লঙ্কা বাটা ১ চামচ, টকদই ১০০ গ্রাম, রসুন বাটা ২ চামচ, ঘি ৫০ গ্রাম, গরম মশলা ২ চামচ, মটরশুঁটি ২ কাপ, জল ২ কাপ, নুন, হলুদ ও চিনি আন্দাজমতো, মাখন ১০০ গ্রাম

২ কাপ জলে মাছ নুন দিয়ে সেদ্ধ করে নিন। কাঁটা বেছে রাখুন। এবার কড়াইতে ঘি দিন। তাতে পেঁয়াজকুচি ও সমস্ত বাটা মশলা দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে নিন। তারপর সেদ্ধ করা মাছ দিয়ে আরও ২-৪ মিনিট কষিয়ে নামিয়ে রাখুন। অন্য একটি কড়াইতে বাকি ঘি দিয়ে মাছের পুরগুলো লালচে করে ভেজে নিন। এবার কড়াইতে মাখন দিন। গরম হলে পোস্ত, কাজুবাটা, দই ও মটরশুঁটি দিয়ে সমানে কষতে থাকুন। নুন, হলুদ দিন। ৪-৫ মিনিট বাদে জল দিন। টগবগ করে ৩-৪ মিনিট ফুটতে দিন। তারপর মাছের খুন্তি দিয়ে নেড়েচেড়ে চিনি ও গরম মশালা দিয়ে নামিয়ে নিন।

Follow Us