AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recipe: শীতের বিদায়বেলায় বানিয়ে ফেলুন ফুলকপির এই নতুন রেসিপি, পাতে পড়লেই হইচই

হেঁসেলেও শীতকালের সবচেয়ে প্রিয় সবজি ফুলকপির বিদায়ের পালা। তাই ফুলকপিকে ফেয়ার ওয়েল দেওয়ার আগে, হয়ে যাক ফুলকপির দারুণ একটা রেসিপি।

Recipe: শীতের বিদায়বেলায় বানিয়ে ফেলুন ফুলকপির এই নতুন রেসিপি, পাতে পড়লেই হইচই
| Edited By: | Updated on: Feb 10, 2025 | 8:27 PM
Share

শীতকাল প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই রোদের তেজে গা পুড়ছে। অন্যদিকে, হেঁসেলেও শীতকালের সবচেয়ে প্রিয় সবজি ফুলকপির বিদায়ের পালা। তাই ফুলকপিকে ফেয়ার ওয়েল দেওয়ার আগে, হয়ে যাক ফুলকপির দারুণ একটা রেসিপি। বেকড ফুলকপি। এটা তৈরি করাও বেশ সহজ। রইল তার রেসিপি।

মাঝারি ফুলকপি ১ টি, হোয়াইট সস ৩ কাপ, সেদ্ধ মটরশুটি ১ কাপ, সেদ্ধ ও স্লাইস করা গাজর ১ কাপ, মাখন ৩ টেবিল চামচ, ময়দা ৩ টেবিল চামচ, দুধ ৩ কাপ, কোরানো চিজ ৩ থেকে ৪ কাপ, নুন, গোল মরিচ আন্দাজমতো।

প্রথমে ফুলকপি বড় বড় টুকরো করে কেটে নিন। ইচ্ছে করলে, পাতা ও ডাঁটা ফেলে আস্তও রাখতে পারেন। নুনজলে ফুলকপি সেদ্ধ করে জল ঝরিয়ে বেকিং ডিশে রাখুন। এরপর একটি পাত্রে কম আঁচে মাখন লাগিয়ে ময়দা দিয়ে আঁচ থেকে পাত্রটি নামিয়ে অনবরত নামতে থাকুন। অল্প অল্প করে দুধ দিয়ে নাড়বেন। যাতে ময়দা দলা পাকিয়ে না যায়। এরপর আঁচে বসিয়ে নাড়বেন। নুন, গোলমরিচ, ও কোরানো চিজ অর্ধেকটা দিয়ে নাড়তে নাড়তে ঘন হয়ে এলে নামিয়ে নিন। সস ফুলকপির ওপর বেকিং পাত্রে ঢেলে দিন। বাকি চিজ উপরে ছড়িয়ে ওভেনে মাঝারি তাপে ১৫ থেকে ৩০ মিনিট বেক করুন। পরিবেশনের সময় গাজর, মটরসেদ্ধ, ফুলকপির চারিদিকে সাজিয়ে পরিবেশন করুন।

Follow Us