AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিওয়ালি পার্টি জমে যাক সুস্বাদু দইবড়ায়, রেসিপিটা ঝটপট জেনে নিন

দিওয়ালির দিন হাউজ পার্টির প্ল্যান? ভাবছেন কম খাটনিতে এমন কিছু স্ন্যাকস তৈরি করতে, যা কিনা দিওয়ালি আড্ডা একেবারেই জমিয়ে দেবে। চিন্তা নেই। ঝটপট বানিয়ে ফেলুন দই বড়া। এটি বানাতে কিন্তু বেশি সময় লাগবে না।

দিওয়ালি পার্টি জমে যাক সুস্বাদু দইবড়ায়, রেসিপিটা ঝটপট জেনে নিন
| Updated on: Oct 16, 2025 | 6:26 PM
Share

দিওয়ালির দিন হাউজ পার্টির প্ল্যান? ভাবছেন কম খাটনিতে এমন কিছু স্ন্যাকস তৈরি করতে, যা কিনা দিওয়ালি আড্ডা একেবারেই জমিয়ে দেবে। চিন্তা নেই। ঝটপট বানিয়ে ফেলুন দই বড়া। এটি বানাতে কিন্তু বেশি সময় লাগবে না।

যা যা লাগবে—

কলাই ডাল ২০০ গ্রাম, আদা ১টি, কুচোনো কাঁচালঙ্কা পছন্দমতো, টইদই কেজি, মিষ্টি তেঁতুল চাটনি, ভাজার জন্য তেল।

চাটনির জন্য উপকরণ: ৫০ গ্রাম তেঁতুল, ১ কাপ গুড় অথবা চিনি, জল, কালা নিমক, ভাজা জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো আন্দাজমতো।

সাজানোর জন্য উপকরণ: ভাজা জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, কালা নিমক, নুন।

এভাবে তৈরি করুন—

তেঁতুল কাপ জলে ভিজিয়ে পরে চটকে ক্বাথটা বের করে নেবেন। এতে গুড় বা চিনি, ভাজা জিরেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে রাখুন। ডাল ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর ডালের সঙ্গে আদাকুচি, কাঁচালঙ্কা দিয়ে মিক্সিতে পিষে নেবেন। এতে নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এবারে দু-হাত জলে ভিজিয়ে হাতের চেটোতে বড়ার জন্য পেষা ডাল নিয়ে বড়ার আকারে গড়ে ডুবোনো তেলে হালকা বাদামি রং করে ভেজে তুলে একটি ঠান্ডা জলের পাত্রে রেখে দেবেন। কিছুক্ষণ পর বড়াগুলো জল থেকে উঠিয়ে হাতে চেপে একটি কাচের বাসনে সাজিয়ে দিন। দই ভালো করে ফেটিয়ে সামান্য নুন দিন এবং বড়ার ওপরে ঢেলে দিন। দইয়ের ওপর মিষ্টি তেঁতুলের চাটনি দিন। এবারে ভাজা জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, বিটনুন ছড়িয়ে দিন।

Follow Us
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা