AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেমের মরশুমে মিলন মেলায় TV9 বাংলার লাইফস্টাইল এক্সপো, সঙ্গীর সঙ্গে ঘুরে আসুন সপ্তাহান্তে

TV9 BANGLA Lifestyle Expo: গানবাজনা, খাওয়া-দাওয়া নিয়ে কলকাতার বুকে পসরা সাজিয়ে বসতে চলেছে ভারতের বৃহত্তম প্রদর্শনী। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ই ফেব্রুয়ারি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে TV9 বাংলা আয়োজিত ‘লাইফস্টাইল এক্সপো’। এ বছরের বিশেষ চমক হল মিউজিক কার্নিভ্যাল ও ফুড ফেস্টিভ্যাল।

প্রেমের মরশুমে মিলন মেলায় TV9 বাংলার লাইফস্টাইল এক্সপো, সঙ্গীর সঙ্গে ঘুরে আসুন সপ্তাহান্তে
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 1:55 PM
Share

শীতের আমেজ কমতে শুরু করেছে। তার সঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। অর্থাৎ, চলছে ভালবাসাকে উদযাপন করার মরশুম। এরই মাঝে শুরু হচ্ছে কলকাতার ‘লাইফস্টাইল এক্সপো’। আয়োজনে TV9 বাংলা। গানবাজনা, খাওয়া-দাওয়া নিয়ে কলকাতার বুকে পসরা সাজিয়ে বসতে চলেছে ভারতের বৃহত্তম প্রদর্শনী। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ই ফেব্রুয়ারি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে TV9 বাংলা আয়োজিত ‘লাইফস্টাইল এক্সপো’। এ বছরের বিশেষ চমক হল মিউজিক কার্নিভ্যাল ও ফুড ফেস্টিভ্যাল।

প্রসাধনী, পোশাক, ঘর সাজানোর জিনিসপত্র ও হাতে তৈরি পণ্য থেকে শুরু করে অটোমোবাইল, আসবাবপত্র সব কিছুই পাওয়া যাবে লাইফস্টাইল এক্সপোতে। আপনার লাইফস্টাইল সুন্দর করে তুলতে যা-যা সামগ্রী প্রয়োজন, সবই পাবেন এক ছাদের তলায়। কেনাকাটার সঙ্গে খাওয়া-দাওয়া ও বিনোদনের আয়োজনও রয়েছে লাইফস্টাইল এক্সপোতে। খাদ্যরসিক বাঙালির কথা ভেবেই রকমারি খাবারে স্টল থাকছে মেলায়। সেখানে দেশের বিভিন্ন রাজ্যের খাবার থাকবে। এখানে শেষ নয়। মেলায় এলে অংশগ্রহণ করতে পারবেন মিউজিক কার্নিভ্যালেও। বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ও ‘দোহার’-এর গান শুনতে পারবেন। আর থাকছে মীরের ‘ব্যান্ডেজ’-এর বিশেষ অনুষ্ঠান।

প্রায় ১ লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে মিলন মেলা প্রাসঙ্গে বসবে এই মেলা। গৃহস্থলীর খুঁটিনাটি থেকে বৈদ্যুতিক জিনিসপত্র সবই পাবেন এক ছাদের তলায়। সকাল ১০ থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই মেলা। লাইফস্টাইল এক্সপোতে ঘুরে দেখার জন্য কোনও প্রবেশমূল্য নেই। এমনকি গাড়ি পার্কিংয়ের জন্যও আপনার গাঁটের কড়ি খরচ করতে হবে না। এছাড়া আপনি মেলায় লাকি ড্র’তে অংশগ্রহণ করতে পারেন এবং পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরষ্কার।

ভারতের ১ নম্বর নিউজ নেটওয়ার্ক TV9। TV9 নেটওয়ার্কের অন্তর্গত TV9 বাংলার ২০২১ সালের ১৪ জানুয়ারি পথচলা শুরু করে। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপনার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে TV9 বাংলা। হায়দরাবাদ, বেঙ্গালুরু, আমেদাবাদ, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর, হুবলি, সুরাট, রাজকোট-সহ দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই TV9 লাইফস্টাইল এক্সপো অনুষ্ঠিত হয়েছে। সেখানে সাফল্য পেয়েছে TV9 আয়োজিত ‘লাইফস্টাইল এক্সপো’। ২০২২ সালের ২-৪ ডিসেম্বর কলকাতায় প্রথম লাইফস্টাইল এক্সপো আয়োজিত হয়। সেখানেও সাফল্য পেয়েছিল TV9 বাংলার লাইফস্টাইল এক্সপো। এবার সেই পথেই হাঁটতে চলেছে TV9 বাংলা।

Follow Us