AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Day 2026 Date: রঙে লুকিয়ে মনের কথা, কোন রঙের গোলাপ দেবেন প্রিয়জনকে?

Valentine’s Week 2026 in Bengali: ভালোবাসার সপ্তাহের শুভ সূচনা হচ্ছে ‘রোজ ডে’ বা গোলাপ দিবসের হাত ধরে। কিন্তু জানেন কি, মনের মানুষকে শুধু একটা গোলাপ দিলেই হয় না, গোলাপের রঙের আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন না বলা কথা? আবেগ প্রকাশে ভুল রঙ বেছে নিলে হিতে বিপরীত হতে পারে। তাই গোলাপ কেনার আগে মিলিয়ে নিন কোন রঙের কোন মাহাত্ম্য।

Rose Day 2026 Date: রঙে লুকিয়ে মনের কথা, কোন রঙের গোলাপ দেবেন প্রিয়জনকে?
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 5:14 PM
Share

বসন্তের হালকা শিরশিরানি আর বাতাসে পলাশ-শিমুলের গন্ধ—জানান দিচ্ছে প্রেমের মরসুম এসে গিয়েছে। শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত ‘ভ্যালেন্টাইনস উইক’। আর এই ভালোবাসার সপ্তাহের শুভ সূচনা হচ্ছে ‘রোজ ডে’ বা গোলাপ দিবসের হাত ধরে। কিন্তু জানেন কি, মনের মানুষকে শুধু একটা গোলাপ দিলেই হয় না, গোলাপের রঙের আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন না বলা কথা? আবেগ প্রকাশে ভুল রঙ বেছে নিলে হিতে বিপরীত হতে পারে। তাই গোলাপ কেনার আগে মিলিয়ে নিন কোন রঙের কোন মাহাত্ম্য।

কথায় আছে, যা হাজারটা শব্দ দিয়ে বোঝানো যায় না, তা একটা গোলাপ দিয়ে অনায়াসেই প্রকাশ করা যায়। তবে লাল গোলাপ মানেই প্রেম—এই ধারণা এখন সেকেলে। আধুনিক প্রেম বা বন্ধুত্বের রসায়নে প্রতিটি রঙের রয়েছে আলাদা গভীরতা।

১. লাল গোলাপ- প্রেম, ভালোবাসা আর আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো লাল গোলাপ। আপনি যদি কাউকে মনে-প্রাণে ভালোবাসেন এবং তাঁকে জীবনের সঙ্গী হিসেবে পেতে চান, তবে লাল গোলাপই আপনার সেরা অস্ত্র।

২. গোলাপি গোলাপ- সব ভালোবাসা মানেই কেবল প্রেম নয়। আপনার জীবনে এমন মানুষ থাকতে পারেন যাঁদের প্রতি আপনি কৃতজ্ঞ। আপনার মা, দিদি কিংবা প্রিয় কোনো মেন্টর—কাউকেও ধন্যবাদ জানাতে বা স্বীকৃতি দিতে গোলাপি গোলাপ ব্যবহার করুন। এটি একই সাথে কোমলতা ও আভিজাত্যের প্রতীক।

৩. সাদা গোলাপ- কারও সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ? সম্পর্কের তিক্ততা মিটিয়ে নতুন করে পথ চলা শুরু করতে চাইলে সঙ্গী হিসেবে বেছে নিন সাদা গোলাপ। এটি শান্তির প্রতীক। এছাড়া কাউকে খুব মিস করলে বা তাঁর অনুপস্থিতি অনুভব করলে তাঁকে সাদা গোলাপ পাঠাতে পারেন।

৪. হলুদ গোলাপ- প্রেমের আগে বন্ধুত্বটা জরুরি। বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ করতে হলুদ গোলাপের জুড়ি মেলা ভার। বন্ধুর নতুন চাকরি, সাফল্য বা আরোগ্য কামনায় হলুদ গোলাপ উপহার দিন। এটি আনন্দ এবং প্রাণশক্তির বার্তা বহন করে।

৫. কমলা গোলাপ- লাল এবং হলুদের মিশ্রণে তৈরি এই রঙটি তীব্র আবেগ ও উৎসাহের প্রতীক। সম্পর্কে যদি নতুন উন্মাদনা বা প্যাশন আনতে চান, তবে কমলা গোলাপ সেরা পছন্দ। কাউকে অনুপ্রাণিত করতেও এই ফুল ম্যাজিকের মতো কাজ করে।

৬. বেগুনি গোলাপ- ইদানীং এই রঙের গোলাপের চাহিদা তুঙ্গে। বেগুনি রঙ রাজকীয় সম্মানের প্রতীক। আপনি যদি আপনার সঙ্গীকে রানির মতো মর্যাদা দিতে চান বা তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হন, তবে নির্দ্বিধায় তাঁকে বেগুনি গোলাপ দিতে পারেন। এটি ‘প্রথম দর্শনেই প্রেম’ প্রকাশের জন্যও পরিচিত।