AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cow smuggling Case: ক্ষমতায় এসেই গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ BJP সরকারের, কী নির্দেশ?

BJP government on Cow smuggling Case: গরু পাচার রোধে প্রশাসনিক মহলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বেআইনি গরু হাট কোনও ভাবেই চলতে দেওয়া যাবে না। ওই হাট গুলোর উপর নজরদারি রাখতে হবে। এদিকে, মালদহে তিন গাড়ি ভর্তি গরু আটক করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। গ্রামবাসীরা দেখতে পেয়ে গাড়ি আটকায়। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Cow smuggling Case: ক্ষমতায় এসেই গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ BJP সরকারের, কী নির্দেশ?
গরু পাচার মামলাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2026 | 1:23 PM
Share

কলকাতা : গত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তার মধ্যে একটি হল গরু পাচার মামলা (Cow Smuggling Case)। যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। এবার ক্ষমতায় এসেই গরু পাচার (Cow Smuggling) রুখতে বড় পদক্ষেপ করল বিজেপি। জেলা পুলিশকেও দেওয়া হল কড়া বার্তা। গরু পাচার নিয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপি সরকারের নির্দেশ

গরু পাচার রোধে প্রশাসনিক মহলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বেআইনি গরু হাট কোনও ভাবেই চলতে দেওয়া যাবে না। ওই হাট গুলোর উপর নজরদারি রাখতে হবে। যাতে কোনও বেআইনি হাট খোলা না থাকে সেদিকে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে কোনও ভাবেই যাতে সমস্যা না তৈরি হয়। রাজ্য পুলিশকে সেরকমই বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফে। এরপর জেলা পুলিশকেও সেই বার্তা পৌঁছে দিয়েছে রাজ্য পুলিশের শীর্ষ মহল।

উল্লেখ্য, গরু পাচার মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। ২০২২ সালে এই মামলায় তাঁকে গ্রেফতারও করেছিল সিবিআই। পরে মামলায় নাম জড়ায় তাঁর মেয়েরও। তাঁকে গ্রেফতার করে ইডি। বাবা-মেয়ে দু’জনেরই ঠাঁই হয় তিহাড় জেলে। পরে এই মামলায় জামিন পান দু’জনে।

মালদহে গরু ভর্তি গাড়ি আটক

এদিকে, মালদহে তিন গাড়ি ভর্তি গরু আটক করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। গ্রামবাসীরা দেখতে পেয়ে গাড়ি আটকায়। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গাজোল কদুবাড়ি ১২ নং জাতীয় সড়কের বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। এলাকাবাসী মিন্টু সাহা বলেন, “সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন গো মাতাদের নিয়ে কোনA ব্যবসা করা যাবে না। বিভিন্ন হাট থেকে গরু কিনে তিনটি গাড়ি ভর্তি গরু নিয়ে যাচ্ছিলেন কয়েকজন । একটি গাড়িতে ৮টি, একটি গাড়িতে ৫টি ও আরেকটি গাড়িতে তিনটি গরু ছিল।

Follow Us