AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari first cabinet meeting: ডেডলাইন ৪৫ দিন! প্রথম ক্যাবিনেট বৈঠকেই চাকরি-স্বাস্থ্য-মহিলাদের নিয়ে ৬ বড় ঘোষণা শুভেন্দু-সরকারের

Bengal New Government: শুভেন্দুর কথায়, "বাংলার সুরক্ষার প্রশ্নে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর, BSF-এর সীমান্ত সুরক্ষিত করার জন্য 'ল্যান্ড ট্রান্সফার প্রসেসে' অনুমোদন দেওয়া হল। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব ও মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে BSF-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।"  

Suvendu Adhikari first cabinet meeting: ডেডলাইন ৪৫ দিন! প্রথম ক্যাবিনেট বৈঠকেই চাকরি-স্বাস্থ্য-মহিলাদের নিয়ে ৬ বড় ঘোষণা শুভেন্দু-সরকারের
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2026 | 2:02 PM
Share

কলকাতা: পাঁচ মন্ত্রীকে নিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে প্রথমে ৬টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমেই তিনি কমিশনের উদ্দেশে মন্ত্রিসভার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রথম ক্যাবিনেট বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে সিদ্ধান্ত হল, দেখে নিন এক নজরে।

৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব গ্রহণ: 

শুভেন্দু বলেন, “অকালে ঝরে যাওয়া ৩২১ জন, যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের পরিবারের প্রতি সরকার দায়বদ্ধ। তাঁদের হত্যার বিচার আমরা দেব, পরিবারগুলোর সামাজিক দায়িত্ব সরকারের।”

সীমান্তে  BSF-কে জমি হস্তান্তর:

শুভেন্দুর কথায়, “বাংলার সুরক্ষার প্রশ্নে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর, BSF-এর সীমান্ত সুরক্ষিত করার জন্য ‘ল্যান্ড ট্রান্সফার প্রসেসে’ অনুমোদন দেওয়া হল। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব ও মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে BSF-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।”

আয়ুষ্মান ভারত: 

মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, “আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দফতর অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও অন্যান্য বিষয়গুলো স্বাস্থ্যসচিব, মুখ্যমন্ত্রী দফতরের উপদেষ্টা ও মুখ্যসচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করা হবে।”

কেন্দ্রের MSME দফতরে আবেদন ফরোয়ার্ড করার প্রক্রিয়া

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানালেন,  প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইসিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজলা যোজনা ৩.০ ও অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে যারা আবেদন করেছিলেন, ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন কেন্দ্রের MSME দফতরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানান, বাংলায় ১ কোটি গ্রাহক উজলা যোজনায় গ্যাস পান। ৪০০ টাকা কম দামে। প্রধানমন্ত্রী আরও ৭৫ লক্ষ দেশে চালু করেছিলেন, বাংলার জন্য কোটা ছিল ১৫ লক্ষ। তাঁর অভিযোগ, গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকলেও তা চালু করা হয়নি। জেলাশাসকরা সংশ্লিষ্ট দফতরে পাঠাননি। সেগুলো পাঠানো হল বলে জানান মুখ্যমন্ত্রী।

BNS অনুযায়ী কাজ

শুভেন্দু বলেন, “বাংলায় ন্যাশনাল ক্যাডার IAS, IPS, WBCS, WBPS তাঁরা কেউই কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে যুক্ত হতেন না। এ বিষয়ে মুখ্যসচিবকে অন্য রাজ্যের নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকার  এখানে BNS কার্যকর করেনি।  আজ থেকে বাংলায় BNS মেনে সংবিধান অনুযায়ী কাজ হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি

২০১৫ সালের পর বাংলায় কোনও নিয়োগ হয়নি। সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল।

আরজি কর, সন্দেশখালির তদন্ত প্রসঙ্গে, সপ্তম পে কমিশন ও ডিএ নিয়ে আগামী ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারের মতো জনকল্যাণ, সেবামূলক সমস্ত প্রকল্পই চলবে, তবে তা স্বচ্ছ ভাবে, সেটাও পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী।

Follow Us
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে