AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentine’s Day Gift Ideas: মনের কথা জেনে দিন উপহার, এগুলোই হতে পারে বিশেষ উপহার

Valentine’s Week 2026: হয়ত আপনার কাছের মানুষ সবসময় একটা নির্দিষ্ট গন্ধ পছন্দ করেন। যেমন ফুলের গন্ধ বা চন্দনের। ভালোবাসার মানুষের পছন্দের গন্ধ জানুন। সেই গন্ধটাই উপহার দিন। সুগন্ধি অনেক সময় স্মৃতির সঙ্গে জড়িয়ে যায়। কাস্টোমাইজ পারফিউম উপহার দিতে পারেন।

Valentine’s Day Gift Ideas: মনের কথা জেনে দিন উপহার, এগুলোই হতে পারে বিশেষ উপহার
| Updated on: Feb 13, 2026 | 10:00 AM
Share

ভ্যালেন্টাইন্স ডে হল ভালোবাসা উদযাপনের দিন ভ্যালেন্টাইন্স ডে-তে বড় চমক দেওয়ার তাড়ায় অনেকেই অনেক সময় ভুলে যান একটাই কথা—প্রিয় মানুষের আসল দরকারটা কী? ভালোবাসা শুধু “আমি তোমাকে ভালোবাসি” বলায় নয়, বরং “তোমার কী প্রয়োজন আমি জানি”—এই বোঝাপড়ায়। তাই এ বছরের উপহার হোক খেয়াল রাখা। তার প্রয়োজন বুঝে তাঁকে দিন তাঁর পছন্দের উপহার। যাতে সেই উপহার তাঁর মনে থেকে যায় আজীবন।

তার পছন্দের পারফিউম বা বডি মিস্ট

হয়ত আপনার কাছের মানুষ সবসময় একটা নির্দিষ্ট গন্ধ পছন্দ করেন। যেমন ফুলের গন্ধ বা চন্দনের। ভালোবাসার মানুষের পছন্দের গন্ধ জানুন। সেই গন্ধটাই উপহার দিন। সুগন্ধি অনেক সময় স্মৃতির সঙ্গে জড়িয়ে যায়। কাস্টোমাইজ পারফিউম উপহার দিতে পারেন।

প্রিয় লেখকের বই বা বিশেষ সংস্করণ

সে যদি পড়তে ভালোবাসে, তার পছন্দের লেখকের নতুন বই বা কালেক্টরস এডিশন খুঁজে বের করুন। ভেতরে ছোট্ট নোট লিখে দিন বইয়ের প্রতিটা পাতায় থাকবে ভালোবাসার অনুভূতি।

ঘর সাজানোর সোপিস বা ফটোফ্রেম

তাঁর ঘর যদি তাঁর কাছে সবি কিছু হয়, তবে সেই ঘরতে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জিনিস দিতে পারেন। টেবিল ল্যাম্প, মিনিমাল সোপিস, বা দু’জনের ছবির ফ্রেম।

স্কিন কেয়ার প্রোডাক্ট

কাছের মানুষের ত্বকের ধরন অনুযায়ী দিতে পারেন স্কিন কেয়ার প্রোডাক্ট। রিল্যাক্সিং ক্যান্ডল দিতে পারেন। যাতে প্রবল কাজের চাপের পর চাপ মুক্ত হতে পারেন।

কাজের প্রয়োজনীয় কিছু

নতুন ডায়েরি, পেন , অফিস ব্যাগ, বা ল্যাপটপ স্লিভ জাতীয় প্রয়োজনীয় জিনিস দিতে পারেন। যা আপনার সঙ্গী প্রতিদিন ব্যবহার করবেন, আর প্রতিদিন আপনাকে মনে পড়বে।

তার শখের সঙ্গে জড়িত উপহার

গান ভালোবাসলে হেডফোন, আঁকতে ভালোবাসলে রং-তুলি, রান্না পছন্দ হলে বিশেষ কিচেন টুল। শখকে সম্মান জানানোই বড় উপহার।

ছোট্ট গাছ বা ইনডোর প্ল্যান্ট

একটা গাছ যেমন যত্নে বড় হয়, সম্পর্কও তেমনই। তাই এই ভালবাসার দিনে একটা ছোট্ট গাছ উপহার দিতে পারেন। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে আপনাদের ভালোবাসাও।