AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swine Flu Symptoms: শুধু প্যারাসিটামলে সারবে না! সাধারণ জ্বর নাকি সোয়াইন ফ্লু? লক্ষণ বুঝে সাবধান হন

Swine Flu Prevention: জ্বর হলেই শুধু প্যারাসিটামল খেয়ে বসে থাকছেন? অজান্তেই ডেকে আনছেন না তো বড় বিপদ! ঘরে ঘরে বাড়ছে সোয়াইন ফ্লুয়ের দাপট, কীভাবে চিনবেন এই রোগের মারাত্মক লক্ষণ এবং সুস্থ থাকবেন? জেনে নিন।

Swine Flu Symptoms: শুধু প্যারাসিটামলে সারবে না! সাধারণ জ্বর নাকি সোয়াইন ফ্লু? লক্ষণ বুঝে সাবধান হন
কী কী করবেন?Image Credit: Free pik
| Updated on: Sep 01, 2026 | 9:26 AM
Share

ঋতু পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে সর্দি, কাশি আর জ্বরের সমস্যা লেগেই থাকে। অনেকেই একে সাধারণ মরশুমি জ্বর ভেবে এড়িয়ে যান। কিন্তু এই অবহেলাই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে বিভিন্ন রাজ্যে নতুন করে মাথাচাড়া দিচ্ছে সোয়াইন ফ্লু বা ‘এইচ১এন১’ (H1N1) ভাইরাসের দাপট। সাধারণ ভাইরাল ফিভারের আড়ালে কীভাবে চিনবেন এই সংক্রমণকে এবং রোজকার জীবনযাত্রায় কী ধরনের সতর্কতা আপনাকে সুস্থ রাখবে? জেনে নিন জরুরি তথ্য।

কী বলছেন চিকিৎসক?

সোয়াইন ফ্লুয়ের সাম্প্রতিক সংক্রমণ নিয়ে সতর্ক করে চিকিৎসক ড: হরেন্দ্র কুমার জানিয়েছেন, এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং প্রায় পুরো পরিবার একসঙ্গে আক্রান্ত হচ্ছে। তাঁর কথায়, “এই সময় চলা জ্বরকে একদম হালকাভাবে নেবেন না। মাত্র এক-দু’দিনের জ্বরেই রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা আচমকা কমে যাচ্ছে।” চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, এই সংক্রমণের কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিচ্ছে:

  • হঠাৎ প্রচণ্ড বেশি জ্বর আসা এবং সারা শরীরে তীব্র যন্ত্রণা।
  • একটানা শুকনো কাশি, গলা খুসখুস ও দ্রুত শ্বাসকষ্ট শুরু হওয়া।
  • পেটে মারাত্মক অস্বস্তি, পেটে ব্যথা এবং ডায়েরিয়া বা লুজ মোশন হওয়া।
  • ফুসফুসে সংক্রমণ বাড়লে সিটি স্ক্যানে প্যাঁচি গ্রাউন্ড গ্লাসিংয়ের (Patchy Ground Glassing) মতো সমস্যা ধরা পড়া।

শুধু প্যারাসিটামলে ভরসা নয়, প্রয়োজন সঠিক পদক্ষেপ, কী কী করবেন?

আইসিএমআর (ICMR) এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের স্পষ্ট নির্দেশ, জ্বর হলে নিজের ইচ্ছেমতো ওষুধ খেয়ে ঘরে বসে থাকা বিপজ্জনক হতে পারে। ড: হরেন্দ্র কুমারের পরামর্শ, “শুধু প্যারাসিটামল খেয়ে সময় নষ্ট করবেন না, প্রয়োজনীয় টেস্ট করান। কারণ এই ধরনের পরিস্থিতিতে যত দ্রুত ‘ওসেলটামিভির’ (Oseltamivir)-এর মতো ওষুধ শুরু করা যায়, রোগীর জন্য ততই ভালো।” এছাড়া চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রতিরোধ গড়ে তুলতে ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) কী বলছে?

  • বাড়ি ফিরে বা খাবার খাওয়ার আগে অন্তত ২০ সেকেন্ড সাবান-জল দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
  • মেট্রো, বাস বা যেকোনো ভিড় জায়গায় যাওয়ার সময় মুখে ভালো মানের মাস্ক ব্যবহার করুন।
  • হাঁচি বা কাশির সময় মুখ ও নাক ঢাকতে টিস্যু বা রুমাল ব্যবহার করুন।
  • না ধোওয়া হাতে বারবার চোখ, নাক কিংবা মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
  • সামান্য উপসর্গ দেখা দিলেই নিজেকে অন্যদের থেকে আলাদা রাখুন এবং প্রচুর পরিমাণে জল, স্যুপ ও পুষ্টিকর তরল খাবার গ্রহণ করুন।
  • ছোটখাটো উপসর্গকেও অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে বড় বিপদ সহজেই এড়ানো সম্ভব।

Follow Us