AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GK: সাপের গর্তে কেন সাপ থাকে না জানেন?

Snake hole: সাপ (Snake) কখনও মাটি খুঁড়তে পারে না! তাহলে 'সাপের গর্ত' বলে আমরা যা চিনি, তা আসলে কার বাড়ি? রাতের অন্ধকারে কাদের কষ্ট করে বানানো ঘর দখল করে রাজার হালে থাকে এরা? সাপের বাসস্থানের আসল রহস্য জানলে চমকে যাবেন।

GK: সাপের গর্তে কেন সাপ থাকে না জানেন?
কারণ কী?Image Credit: AI Tool
| Updated on: Nov 05, 2026 | 4:09 PM
Share

সাপের (Snake) গর্ত নিয়ে ছোটবেলা থেকে অনেকেই অনেক কথা শুনেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বাস্তবে সাপ কখনও নিজের গর্ত নিজে খোঁড়ে না! এদের মাটি খোঁড়ার কোনও ক্ষমতাই নেই। তাহলে মাঠের ধারে যে গর্ত থেকে সাপ ফণা তুলে বেরিয়ে আসে, সেটা আসলে কী?

সত্যি বলতে, যাকে আমরা ‘সাপের গর্ত’ বলি, তার বেশিরভাগই আসলে ইঁদুর বা অন্য প্রাণীর তৈরি করা গর্ত। ইঁদুর বেচারা খুব খাটনি করে মাটি খুঁড়ে বাড়ি বানায়। আর সাপ নিঃশব্দে সেখানে ঢুকে পড়ে। এরপর ইঁদুরটিকে শিকার করে গর্তের পুরোপুরি দখল নেয়। জীবনে এদের নিজেদের তৈরি কোনও নির্দিষ্ট বাড়ি নেই। এরা মূলত অন্যের বাড়িতেই বিনা ভাড়ায় থাকতে ভালোবাসে।

ইঁদুরের গর্ত ছাড়াও এদের সবচেয়ে প্রিয় জায়গা হল উইপোকা বা পিঁপড়ের ঢিবি। বিশেষ করে পরিত্যক্ত মাটির ঢিবি দেখলেই এরা সেখানে গিয়ে সংসার পাতে। কিন্তু অন্যের কষ্ট করে বানানো বাড়িতে এরা কেন এভাবে বিনা নোটিশে ঢুকে পড়ে জানেন কি?

এর পেছনে রয়েছে ৩টি দারুণ কারণ।

  • সাপ এক জায়গায় খুব বেশিদিন থাকে না। তাই কষ্ট করে বাড়ি বানানোর খাটনিও তারা করতে চায় না। তারা সোজা উইপোকা বা পিঁপড়ের ঢিবিতে গিয়ে ওঠে। কারণ, এই মাটির ঢিবিগুলোর আশেপাশে ইঁদুর, ব্যাঙ বা টিকটিকির মতো ছোট প্রাণীদের খুব আনাগোনা থাকে। অর্থাৎ, অন্যের বাড়িতে ঢুকলেই সাপের জন্য একেবারে রেডিমেড খাবারের ব্যবস্থা! কিছু ছোট সাপ আবার সরাসরি পিঁপড়ের ডিম বা লার্ভা খাওয়ার লোভেই সেখানে যায়।
  • সাপ হল শীতল রক্তের প্রাণী। তাই বাইরের আবহাওয়া খুব গরম বা খুব ঠান্ডা হলে এদের খুব কষ্ট হয়। কিন্তু উইপোকার ঢিবির ভেতরের তাপমাত্রা সারা বছর একদম আরামদায়ক থাকে। শীত হোক বা গরম, এই মাটির ঘরগুলোর ভেতরে প্রাকৃতিক এসির মতো একটা আরাম পাওয়া যায়। এমন শান্তির জায়গা ছেড়ে এরা অন্য কোথাও যেতে চায় না।
  • পিঁপড়ে বা উইপোকার ঢিবির ভেতরটা গোলকধাঁধার মতো হয়। ভেতরে প্রচুর জটিল সুড়ঙ্গ থাকে। এই সুড়ঙ্গগুলো সাপকে দারুণ নিরাপত্তা দেয়। বেজি বা বড় শিকারি পাখিরা চাইলেও এই সরু গর্তের ভেতর সহজে ঢুকতে পারে না। ফলে সাপ এখানে একদম নিশ্চিন্তে ঘুমায়। তবে এরা সাধারণত ফাঁকা বা পরিত্যক্ত ঢিবিগুলোকেই নিজেদের বাড়ি হিসেবে বেছে নেয়। ভরতি ঢিবিতে এরা সচরাচর যায় না।

সবাই কিন্তু একরকম নয় তবে সব সাপের স্বভাব কিন্তু এক রকম নয়। যেমন ধরুন কিং কোবরা (King Cobra)। এরা আবার অন্যের বাড়িতে থাকতে একদম পছন্দ করে না। ডিম পাড়ার সময় হলে এরা শুকনো পাতা, ডালপালা আর মাটি দিয়ে খুব সুন্দর করে নিজেদের বাসা নিজেরাই তৈরি করে নেয়।

Follow Us