AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

X on Train’s last coach: ট্রেনের শেষ কামরায় বড় ‘X’ চিহ্ন কেন থাকে? জানুন এর আসল কারণ

Indian Railways: ট্রেনের সব কামরা ঠিক রয়েছে কি না, তা জানা খুব জরুরি। চলন্ত ট্রেন থেকে কোনও কামরা আলাদা হয়ে গেলে বড় বড় দুর্ঘটনা ঘটে পারে। X অক্ষরের নীচে একটি লাল আলো দেওয়া থাকে। তার কারণ, রাতে যখন অন্ধকার থাকে তখন ওই চিহ্নটি দেখা যায় না।

X on Train's last coach: ট্রেনের শেষ কামরায় বড় ‘X’ চিহ্ন কেন থাকে? জানুন এর আসল কারণ
ট্রেনImage Credit: Getty Images
| Updated on: Oct 13, 2026 | 5:21 PM
Share

কলকাতা : কোনও ট্রেন যখন প্ল্যাটফর্ম থেকে চলে যায়, তখন অনেক সময় আমাদের খেয়াল হয়, ট্রেনের একেবারে শেষ কামরার পিছনে ‘X’ লেখা থাকে। ইংরেজি অক্ষরে বড় বড় অক্ষরে লেখা থাকে ইংরেজি বর্ণমালার শেষ বর্ণটি। কখনও সাদা, কখনও হলুদ – দুই অক্ষরেই লেখা থাকে X। কিন্তু কেন লেখা থাকে এই অক্ষরটি? অনেকেই জানেন না এই বিষয়ে। প্রথম দেখায় এটি সাধারণ কোনও নকশা বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে ট্রেনের শেষ কামরায় থাকা এই চিহ্ন রেলের নিরাপত্তাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

X-এর অর্থ কী?

ভারতীয় রেলের যাত্রীবাহী ট্রেনের শেষ কামরার পিছনে বড় অক্ষরে X লেখা থাকে। এটি মূলত ট্রেনের শেষ কামরাকে চিহ্নিত করার একটি সঙ্কেত। রেলকর্মী ও সংশ্লিষ্ট কর্মীরা প্রাথমিকভাবে বুঝতে পারেন, ট্রেনের শেষ অংশটি রয়েছে কি না। এর অর্থ, ওই কোচটিই ওই ট্রেনের শেষ কোচ। এরপর আর কোনও কামরা নেই। অর্থাৎ, মাঝপথে কোনও কামরা না ফেলে রেখেই ট্রেনটি গন্তব্যে এসেছে। ট্রেনের সব কামরা ঠিক রয়েছে কি না, তা জানা খুব জরুরি। চলন্ত ট্রেন থেকে কোনও কামরা আলাদা হয়ে গেলে বড় বড় দুর্ঘটনা ঘটে পারে। তাই শেষ কামরায় এই X দাগ থাকে, যাতে রেলকর্মীরা দূর থেকেই এই শেষ অংশটি চিনতে পারেন।

এছাড়াও ওই চিহ্নের সঙ্গে লেখা থাকে LV (Last Vehicle)। এর অর্থ শেষ যান। এটি হলুদ রঙের উপর কালো অক্ষর দিয়ে লেখা হয়। X অক্ষরের নীচে একটি লাল আলো দেওয়া থাকে। তার কারণ, রাতে যখন অন্ধকার থাকে তখন ওই চিহ্নটি দেখা যায় না। ওই আলো জ্বললে বোঝা যায়, আগে একটি ট্রেন আছে। ফলে সেভাবেই শেষ কোচটি বোঝা যায়।

Follow Us