AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লিফটের ভিতরে আয়নাটা কিন্তু আপনার মুখ দেখার জন্য থাকে না, রয়েছে অন্য কারণ

Elevator Tips: হোটেল, রেস্তোরাঁয় ঢোকার সময় লিফটে উঠলে অনেকেউ মুখটা একবার দেখে নেন। চুলটা একটু ঠিক করে নেন। কিন্তু তাঁরা জানেন না যে লিফটের মধ্যে আয়নাটা তাঁদের মনোরঞ্জন করার জন্য রাখা নেই। এর পিছনে আছে এক বিশেষ কারণ।

লিফটের ভিতরে আয়নাটা কিন্তু আপনার মুখ দেখার জন্য থাকে না, রয়েছে অন্য কারণ
Image Credit: Getty Image
| Updated on: Sep 01, 2026 | 10:17 PM
Share

কলকাতা: অফিস, শপিং মল বা অ্যাপার্টমেন্ট। যে কোনও জায়গায় লিফটে উঠলে চোখে পড়ে আয়না। একদিকের দেওয়ালে লম্বা আকারের আয়না থাকে হোটেলের লিফটেও। ওঠার বা নামার সময় একবার চট করে মুখটা আয়নায় দেখে নেন অনেকেই। কিন্তু লিফটে আয়না লাগানোর আসল কারণ অন্য।

আসলে লিফটের এই আয়নাগুলো কেবল রূপচর্চার জন্য নয়। এর পিছনে রয়েছে একটি মনস্তাত্ত্বিক কারণ। বিষয়টি বিজ্ঞানসম্মতও বটে।

লিফট সাধারণত খুব ছোট এবং সংকুচিত একটি জায়গা। সেখানে অনেক অপরিচিত মানুষদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকের মনেই ভীতি তৈরি হয়, কারও কারও দমবন্ধ হয়ে আসে, যাকে ‘ক্লাস্ট্রোফোবিয়া’ বলে। সেখানেই আয়নার একটা বিশেষ ভূমিকা আছে।

আয়নায় আলো প্রতিফলিত হয়, ফলে লিফটের ভিতরের জায়গাটা আরও বড় বলে মনে হয়, বলা যেতে পারে দ্বিগুণ আকারের মনে হয়। জায়গাটা বেশি আলোকিতও মনে হয়। ফলে যাদের দমবন্ধ ভাব বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের অস্বস্তি কিছুটা কম হয়।

অনেকের আবার অপরিচিতদের সঙ্গে দাঁড়িয়ে কয়েকটা সেকেন্ডও অনেক দীর্ঘ মনে হয়। আয়নার দিকে তাকালে সময় কিছুটা কেটে যায়। অর্থাৎ লিফটের আয়না যে শুধু সাজগোজের জন্য নয়, সেটা পরিষ্কার।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ