AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬:মহিলাদের জন্য সেরা ৫টি ‘পাওয়ারফুল’ কেরিয়ার! যা বদলে দেবে ভাগ্য

এখন আর কেবল কোডিং নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে নিয়ন্ত্রণ করছেন মহিলারা। 'এআই প্রম্পট ইঞ্জিনিয়ার' বা 'ডেটা অ্যানালিস্ট' হিসেবে এখন কর্পোরেট দুনিয়ায় মেয়েদের চাহিদা আকাশছোঁয়া। বাড়িতে বসে ল্যাপটপেই বিদেশের বড় বড় কোম্পানির প্রজেক্ট সামলাচ্ছেন বাংলার মেয়েরা। আর এই চাকরির বেতন লক্ষাধিক।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬:মহিলাদের জন্য সেরা ৫টি 'পাওয়ারফুল' কেরিয়ার! যা বদলে দেবে ভাগ্য
| Updated on: Mar 08, 2026 | 3:05 PM
Share

আজ ৮ই মার্চ, নারী দিবস। শাড়ি-গয়না আর শুভেচ্ছার জোয়ারে ভেসে যাওয়ার দিন নয়, বরং নিজেদের স্বাবলম্বী করার সংকল্প নেওয়ার দিন। ২০২৬ সালে দাঁড়িয়ে আধুনিক নারীরা নিজের শর্তে বাঁচতেই বেশি পছন্দ করছেন। আর এই বাঁচার লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার হল একটি মজবুত কেরিয়ার। প্রযুক্তির দাপট থেকে শুরু করে সরকারি চাকরির নিরাপত্তা মহিলারা এখন সব জায়গাতেই সাফল্যের নিশান ওড়াচ্ছেন। নারী দিবসের এই বিশেষ দিনে দেখে নিন বর্তমান সময়ের সেরা ৫টি পেশা, যা আপনার জীবন বদলে দিতে পারে।

এআই ও টেক-লিডারশিপ এখন আর কেবল কোডিং নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে নিয়ন্ত্রণ করছেন মহিলারা। ‘এআই প্রম্পট ইঞ্জিনিয়ার’ বা ‘ডেটা অ্যানালিস্ট’ হিসেবে এখন কর্পোরেট দুনিয়ায় মেয়েদের চাহিদা আকাশছোঁয়া। বাড়িতে বসে ল্যাপটপেই বিদেশের বড় বড় কোম্পানির প্রজেক্ট সামলাচ্ছেন বাংলার মেয়েরা। আর এই চাকরির বেতন লক্ষাধিক।

সরকারি চাকরির নয়া দিগন্ত নিরাপত্তা আর সম্মানের নিরিখে সরকারি চাকরি আজও অপ্রতিদ্বন্দ্বী। তবে ২০২৬-এ কেবল ক্লার্ক বা টিচিং নয়, সরকারি নথী অনুযায়ী প্রশাসনিক পদ যেমন ডব্লিউবিসিএস (WBCS) বা আইপিএস (IPS) অফিসার হিসেবে মহিলাদের যোগদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পে সুপারভাইজার বা আধিকারিক হিসেবে কাজের সুযোগ এখন অনেক বেশি।

ফিন্যান্সিয়াল প্ল্যানার কথায় আছে টাকা জমানোয় মেয়েদের জুড়ি মালা ভার। সেই গুণকেই এখন পেশায় বদলে নিচ্ছেন অনেকে। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য ‘ফিন্যান্সিয়াল অ্যাডভাইজর’ হিসেবে কাজ করা দারুণ লাভজনক। স্বাধীনভাবে কনসালটেন্সি করে মাসে মোটা টাকা আয় করতে পারবেন।

ডিজিটাল কনটেন্ট ও ব্র্যান্ডিং আপনার কি রান্না, সাজগোজ বা ভ্রমণ নিয়ে বিশেষ শখ আছে? তবে সেই নেশাকেই করুন পেশা। ইউটিউব বা ইনস্টাগ্রামে কেবল ভিডিও বানানো নয়, বড় বড় কোম্পানির ‘ডিজিটাল ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট’ হিসেবে কাজ করা এখন অত্যন্ত গ্ল্যামারাস একটি কেরিয়ার। নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে ব্র্যান্ডের কাজ করতে পারবেন।

হেলথ ও মেন্টাল ওয়েলনেস কোচ শরীর ও মনের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা ২০২৬ সালে দাঁড়িয়ে সবচেয়ে বেশি। যোগব্যায়াম বিশেষজ্ঞ, পুষ্টিবিদ বা অনলাইন কাউন্সিলর হিসেবে মহিলারা এখন স্বনির্ভর হচ্ছেন। বিশেষ করে মহিলারা মায়ের মত সকলকে আগলে রাখতে ভালোবাসেন, আর এই কাজের আয়ও হবে বেশ ভালো।

গবেষণা কী বলছে? ২০২৬ সালের সাম্প্রতিক ‘গ্লোবাল উইমেন ওয়ার্কফোর্স’ রিপোর্ট অনুযায়ী, গত দুই বছরে ভারতে প্রযুক্তি ও ম্যানেজমেন্ট স্তরে মহিলাদের অংশগ্রহণ প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, উদ্যোক্তা বা ‘উইমেন এন্টারপ্রেনার’ হিসেবেও মহিলারা এখন ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছেন।