AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: ১৭ ফিল্মফেয়ার জিতেও বিগ বি দ্বিতীয় স্থানে! জানেন প্রথম স্থানটি দখল করেছেন কে?

Amitabh Bachchan 84th Birthday: অমিতাভ বচ্চন আজ ৮৪ বছরে পা দিলেন। ঝুলিতে ১৭টি ফিল্মফেয়ার, সাফল্যের শিখরে বিগ বি। তবে জানেন কি, বলিউডে এমন এক কিংবদন্তি রয়েছেন যাঁর কাছে মেগাস্টারের এই রেকর্ডও ফিকে! কে তিনি?

| Updated on: Oct 11, 2026 | 2:43 PM
Share
বয়স আজ ৮৪ ছুঁল। তবু বলিউডের 'শাহেনশা' অমিতাভ বচ্চনের এনার্জি আজও কুড়ির তরুণকে হার মানায়। ছয় দশকের দীর্ঘ কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করে তিনি আজও বক্স অফিসে সমান প্রাসঙ্গিক।

1 / 8
সাফল্যের শিখরে পৌঁছতে কোনও খামতি রাখেননি বিগ বি। ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মান। এমনকী ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান 'দাদাসাহেব ফালকে' পুরস্কারও গিয়েছে তাঁর ঝুলিতে।

2 / 8
শুধু সরকারি সম্মান নয়, জাতীয় স্তরেও তাঁর দাপট মুগ্ধ করার মতো। কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ৫ বার জাতীয় পুরস্কার জিতেছেন মেগাস্টার। প্রতিটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার ক্ষমতা বারবার তাঁকে এই সম্মান এনে দিয়েছে।

3 / 8
ফিল্মফেয়ারের মঞ্চেও অমিতাভ বচ্চনের রাজত্ব দেখার মতো। সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা ও সেরা ক্রিটিকস মিলিয়ে মোট ১৭টি ফিল্মফেয়ার জিতেছেন তিনি। এর সঙ্গে রয়েছে ফিল্মফেয়ারের সম্মানজনক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও।

4 / 8
পুরস্কারের তালিকা এখানেই শেষ নয়, ফিল্মফেয়ারে ৪০ বারেরও বেশি মনোনয়ন পেয়েছেন তিনি। ১৭টি ফিল্মফেয়ার জয়ের এই রেকর্ড সঞ্জয় লীলা বনশালি বা জাভেদ আখতারের থেকেও অনেকটা বেশি। দেশের দ্বিতীয় শিল্পী হিসেবে এতগুলো ফিল্মফেয়ার পকেটে পুরেছেন বিগ বি।

5 / 8
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হল, মেগাস্টারকেও এই দৌড়ে পিছনে ফেলেছেন কে? বলিউডের এমন এক কিংবদন্তি রয়েছেন যাঁর ফিল্মফেয়ার জয়ের সংখ্যা অমিতাভ বচ্চনের থেকেও বেশি। তিনি এক প্রবীণ পরিচালক ও গীতিকার যাঁর কলমে আজও মুগ্ধ গোটা ভারত।

6 / 8
ফিল্মফেয়ার জয়ের নিরিখে অমিতাভ বচ্চনকেও ছাপিয়ে গিয়েছেন স্বনামধন্য গীতিকার ও পরিচালক গুলজার। ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি ফিল্মফেয়ার জেতার রেকর্ড আজও তাঁরই দখলে। লাইফটাইম অ্যাচিভমেন্ট মিলিয়ে মোট ২২ বার এই সম্মান জিতেছেন তিনি।

7 / 8
কেরিয়ারে সেরা গীতিকার, সেরা পরিচালক, সেরা সংলাপ ও ক্রিটিকস বিভাগে এই পুরস্কার জিতেছেন গুলজার। সর্বোচ্চ ফিল্মফেয়ার জয়ের তালিকায় গুলজারের ঠিক পরেই জ্বলজ্বল করছে অমিতাভের নাম। পুরস্কারের হিসেব যাই হোক, দুজনেই যে ভারতীয় সিনেমার আসল রত্ন তা বলাই বাহুল্য।

8 / 8
Follow Us