Dementia Symptoms: ঘুমের মধ্যে খাপছাড়া স্বপ্ন! কোন রোগের লক্ষণ হতে পারে জানেন?

Dream in Sleep: অনেক মধ্যবয়সি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন অনেক সময় খাপছাড়া হয়। স্বপ্ন দেখার পর অনেকে মনে রাখতে পারেন না, কী নিয়ে স্বপ্ন দেখেছেন।

Jul 17, 2024 | 1:53 PM

1 / 8
শরীর যে সুস্থ রয়েছে তার অন্যতম লক্ষণ হল নিরবিচ্ছিন্ন ঘুম। ঘুমের গোলমাল বা ঘুমের মধ্যে অপ্রত্যাশিত কিছু ঘটনা কিন্তু কিছু রোগের লক্ষণ হতে পারে।

শরীর যে সুস্থ রয়েছে তার অন্যতম লক্ষণ হল নিরবিচ্ছিন্ন ঘুম। ঘুমের গোলমাল বা ঘুমের মধ্যে অপ্রত্যাশিত কিছু ঘটনা কিন্তু কিছু রোগের লক্ষণ হতে পারে।

2 / 8

অনেক মধ্যবয়সি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন অনেক সময় খাপছাড়া হয়। স্বপ্ন দেখার পর অনেকে মনে রাখতে পারেন না, কী নিয়ে স্বপ্ন দেখেছেন।

3 / 8

এই সব ঘটনা ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। সম্প্রতি বিষয়টি উঠে এসেছে ল্যানসেটে প্রকাশিত এক গবেষণাপত্রে।

4 / 8

ওই গবেষণাপত্রে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের সমস্যার কিছু লক্ষণের বিষয়ে জানানো হয়েছে। সেখানেই ঘুমের এই বিষয়টি গুরুত্ব পেয়েছে।

5 / 8

ইনসোমনিয়া অর্থাৎ ঘুমের সমস্যা ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। এই সমস্যা মস্তিষ্কের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়া বাধা প্রাপ্ত হয়।

6 / 8

ঘুমিয়ে যাওয়ার পরও রাতে বার বার ঘুম ভেঙে যাওয়াও ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে। মস্তিষ্কের কার্যক্রমে বদল ঘটে বলেই ঘুমের এই সমস্যা হতে পারে।

7 / 8

প্রায়শই স্বপ্ন দেখাও ডিমেনশিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে উঠে এসেছে গবেষণায়। সেই স্বপ্ন অনেক ক্ষেত্রে খাপছাড়াও হতে পারে।

8 / 8

এমনকি স্লিপ অ্যপনিয়াও ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে সাবধান হোন। স্মৃতিভ্রষ্টের দিকে এগিয়ে যাওয়ার আগে, তা আটকানোর চেষ্টা করতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us