Mithun Chakraborty: রজনীকান্তের ছবিতে কাজ করার আগে আজব শর্ত দেন মিঠুন, কী বলে বসেন মহাগুরু?
Entertainment News: আগামী ১৫ অক্টোবর বড় পর্দায় ঝড় তুলতে আসছে থালাইভার বহু প্রতীক্ষিত ছবি 'জেলার ২'। মেগাবাজেট এই ছবিতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে এই প্রজেক্টে চুক্তিবদ্ধ হওয়ার আগে নির্মাতাদের কাছে একটি অদ্ভুত শর্ত রেখেছিলেন অভিনেতা।

থালাইভার অ্যাকশনের সঙ্গে এবার উপরি পাওনা বলিউডের তারকাদের উপস্থিতি। ছবিতে এমন কিছু নতুন চমক থাকছে, যা দর্শকদের উত্তেজনার পারদ নিমেষে চড়াবে। এই মেগাবাজেট ছবির অন্যতম বড় আকর্ষণ হলেন খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী।Image Credit: facebook
- পর্দায় ফিরছে রজনীকান্তের সেই চেনা ‘সোয়াগ’, ফিরছে ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’। আগামী ১৫ অক্টোবর বক্স অফিসে ঝড় তুলতে আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’। প্রথম পার্টের বিশাল সাফল্যের পর এবার দ্বিগুণ ধামাকার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।
- থালাইভার অ্যাকশনের সঙ্গে এবার উপরি পাওনা বলিউডের তারকাদের উপস্থিতি। ছবিতে এমন কিছু নতুন চমক থাকছে, যা দর্শকদের উত্তেজনার পারদ নিমেষে চড়াবে। এই মেগাবাজেট ছবির অন্যতম বড় আকর্ষণ হলেন খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী।
- রুপোলি পর্দায় রজনীকান্ত এবং মিঠুনের যুগলবন্দি দেখার জন্য দর্শক মুখিয়ে রয়েছেন। তবে এই ছবিতে সই করার আগে নির্মাতাদের কাছে একটি আজব শর্ত রেখেছিলেন মিঠুন। সম্প্রতি এক অনুষ্ঠানে খোদ থালাইভা সেই মজার গল্প ফাঁস করেছেন।
- মহাগুরু সোজা জানিয়ে দেন, ছবিতে রজনীকান্তের চরিত্র তাঁকে কোনওভাবেই মারধর করতে পারবে না। এমনকি তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো যাবে না। এই শর্ত মানলে তবেই তিনি প্রজেক্টের অংশ হবেন বলে সাফ জানিয়ে দেন।
- মিঠুন চক্রবর্তীর মুখে এমন অদ্ভুত শর্ত শুনে নির্মাতারাও বেশ মজা পান। অভিনেতার কথা রাখতে গিয়ে শেষমেশ চিত্রনাট্যে বেশ কিছুটা বদল আনতে বাধ্য হন তাঁরা। অবশেষে সব শর্ত মিলে যাওয়ার পরেই ‘জেলার ২’-তে এন্ট্রি নেন মহাগুরু।
- সম্প্রতি ‘জেলার ২ সুপার শো’-তে থালাইভা বন্ধু মিঠুনকে নিয়ে এই কিসসা প্রকাশ্যে আনেন। প্রোডাকশন টিম যখন মিঠুনকে এই ছবির প্রস্তাব দেয়, তখন তিনি পাল্টা প্রশ্ন ছোঁড়েন। সোজা জিজ্ঞেস করেন, তাঁকে কি ভিলেনের চরিত্রে রজনীকান্তের হাতে মার খেতে হবে?
- এরপর একটি সামিটে দুই কিংবদন্তি অভিনেতার দেখা হলে বিষয়টি আরও পরিষ্কার হয়। তখন রজনীকান্তকে মিঠুন জানান, থালাইভা বললে তিনি নিশ্চয়ই ছবিটি করবেন। তবে শর্ত একটাই, তাঁর উপর কখনও যেন কোনও আঘাত না আসে বা গুলি না চলে।
- মিঠুনের এমন আবদার শুনে হেসে ফেলেন রজনীকান্ত এবং পরিচালকের সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করেন। এর আগে ‘যাগাবারাইন্যুম না কাক্কা’ ছবির হাত ধরে তামিল দুনিয়ায় পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী।
Follow Us








