Japan Tsunami Warning: পিছিয়ে যাচ্ছে সমুদ্র, আর কিছুক্ষণেই আছড়ে পড়বে সুনামি? সব ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

Japan Earthquake-Tsunami: প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। জাপান প্রশান্ত মহাসাগরে রিং অব ফায়ারের উপরে অবস্থিত। জাপানের নীচেই চারটি টেকটোনিক প্লেট থাকায় ঘনঘন ভূমিকম্প হয়। প্রতি বছর প্রায় ১৫০০-রও বেশি ভূমিকম্প হয় জাপানে। 

|

Apr 20, 2026 | 2:44 PM

1 / 8
জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প। ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 

জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প। ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 

2 / 8

আজ, সোমবার সকালে জাপানের উত্তর উপকূলে স্থানীয় সময়ে বিকেল ৪টে ৫৩ মিনিটে (ভারতীয় সময়ে ৭টা ৫৩ মিনিট) ভূমিকম্প অনুভূত হয়। উত্তর জাপানের সানরিকু উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়।

3 / 8

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশো কিলোমিটার দূরে টোকিয়োতেও কম্পন অনুভূত হয়। বড় বড় বিল্ডিংগুলি থরথরিয়ে কাঁপতে থাকে।  লেভেল-৫ কম্পন হয়েছে। পাঁচিলও ধসে যায় এই ধরনের কম্পনে।

4 / 8

ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, তিন মিটার উচ্চতা পর্যন্ত সমুদ্রের ঢেউ উঠতে পারে।

5 / 8

আইওটে, আওমোরি, হেকাইডোর মতো জায়গায় উপকূল এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। উচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। বিল্ডিং ফাঁকা করে দিতে বলা হয়েছে।     

6 / 8

যতক্ষণ সুনামির সতর্কতা তুলে না নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত নিরাপদ আশ্রয় ছেড়ে বেরতে বারণ করা হয়েছে। 

7 / 8

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। 

8 / 8

জাপান প্রশান্ত মহাসাগরে রিং অব ফায়ারের উপরে অবস্থিত। জাপানের নীচেই চারটি টেকটোনিক প্লেট থাকায় ঘনঘন ভূমিকম্প হয়। প্রতি বছর প্রায় ১৫০০-রও বেশি ভূমিকম্প হয় জাপানে। 

Loading...
Unable to load recommendations.
Follow Us