ICC Test Rankings-এর প্রথম দশে কামব্যাক পন্থের, দূর দূরান্ত দেখা নেই রোহিতের

ICC Test Rankings: বর্ডার গাভাসকর ট্রফি শেষ হওয়ার পর প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ক্রমতালিকা। যেখানে বোলারদের মধ্যে শীর্ষস্থান দখলে রেখেছেন জসপ্রীত বুমরা। আর আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ভারতের কে কোথায় জানেন?

Jan 08, 2025 | 3:39 PM

1 / 8
য়েকদিন আগে শেষ হয়েছে বর্ডার গাভাসকর ট্রফি। এ বার প্রকাশিত হল আইসিসির টেস্ট ব়্যাঙ্কিং। ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা বোলারদের তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছেন। (ছবি- পিটিআই)

2 / 8
আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের মাত্র ২জন ক্রিকেটার। এক, যশস্বী জয়সওয়াল। দুই, ঋষভ পন্থ। (ছবি- পিটিআই)

3 / 8
৮৪৭ অর্জিত রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় চারে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। (ছবি- পিটিআই)

4 / 8
তিন ধাপ উঠে ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ফের ঢুকে পড়েছেন আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকার প্রথম দশে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৯। (ছবি- পিটিআই)

5 / 8
ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে বিরাট কোহলি ও রোহিত শর্মা বর্ডার গাভাসকর ট্রফির পর আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় কোন জায়গায় রয়েছেন।  (ছবি- পিটিআই)

6 / 8
ভারতের অস্ট্রেলিয়া সফরের পর আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় তিন ধাপ নেমেছেন বিরাট কোহলি। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬১৪। তালিকায় রয়েছেন কোহলি ২৭ নম্বরে।(ছবি- পিটিআই)

7 / 8
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা প্রথম ত্রিশের মধ্যেও নেই। ৫৫৪ রেটিং পয়েন্ট পেয়ে তিনি রয়েছেন ৪২ নম্বরে। শুভমন রয়েছেন ২৩ নম্বরে। (ছবি- পিটিআই)

8 / 8
৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের তালিকার শীর্ষে জসপ্রীত বুমরা। এই তালিকায় প্রথম দশে তিনি ছাড়া রয়েছেন রবীন্দ্র জাডেজা। একধাপ উঠেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৫। (ছবি- পিটিআই)

Follow Us