AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভুলেও এই দিন তুলসী গাছে জল দেবেন না, তাহলেই বিপদ…

তুলসি গাছের গোড়ায় জল দেওয়া হয়। তুলসি গাছের গোড়ায় ধুপ, ধুনো দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে, তুলসি গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী খুশি হব। পাশাপাশি নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়।

ভুলেও এই দিন তুলসী গাছে জল দেবেন না, তাহলেই বিপদ...
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 4:23 PM
Share

হিন্দু শাস্ত্র ধর্মে তুলসি গাছের বিশেষ ভূমিকা রয়েছে। হিন্দু ধর্ম এবং বাস্তু শাস্ত্রে তুলসি গাছকে শুভ বলে মনে করা হয়। প্রতিটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থেকে। সকাল সন্ধ্যে তুলসি গাছকে পুজো করা হয়। তুলসি গাছের গোড়ায় জল দেওয়া হয়। তুলসি গাছের গোড়ায় ধুপ, ধুনো দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে, তুলসি গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী খুশি হব। পাশাপাশি নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়।

বাস্তু শাস্ত্রেও তুলসি গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বাস্তু শাস্ত্রের মতে তুলসি গাছে মা লক্ষ্মী বিরাজ করে। আর্থিক দুঃখ-কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসি গাছ লাগানো এবং তার পুজো করা জরুরি। বাস্তু শাস্ত্রের মতে, তুলসি গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মানতে হয়। যেমন বাড়ির কোন দিকে তুলসি গাছ লাগানো শুভ, কোন কোন দিনে তুলসি গাছে জল দিলে সৌভাগ্য ফিরে আসবে ইত্যাদি।

তুলসি গাছের গোড়া কখনও শুকনো রাখতে নেই। খেয়াল রাখুন যাতে তুলসি গাছের মাটি সব সময় ভেজা অবস্থায় রয়েছে। কিন্তু সপ্তাহের প্রতিদিন তুলসি গাছে জল দিতে নেই। এতে নাকি দেবী লক্ষ্মী রুষ্ট হন। তাহলে সপ্তাহের কোন কোন দিন তুলসি গাছে জল দেবেন? চলুন জেনে নেওয়া যাক…

রবিবার তুলসি গাছে জল দেবেন না। রবিবার হল সূর্যের দিন। বাস্তু শাস্ত্র মতে, রবিবার তুলসি গাছে জল দিতে নেই। এই দিন ভুলেও তুলসি গাছ স্পর্শ করবেন না। এটাও অশুভ হিসেবে হয়। এমনকী ভুলেও এই দিন তুলসি পাতা ছিঁড়বেন না। একই ভাবে, একাদশীর দিন তুলসি গাছে জল দেবেন না। বাস্তু শাস্ত্রে এবং হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে একাদশীর। একাদশীতেও তুলসি গাছ স্পর্শ করতে নেই। এতে সংসারে অমঙ্গল হয়। সূর্যগ্রহণের দিনও তুলসি গাছ স্পর্শ করবেন না। এই দিনও তুলসি গাছে ভুলেও জল দেবেন না।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?