AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2021: জেনে নিন ২০২১-এর মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট

বাঙালির ক্যালেন্ডার দেখা মাত্রই প্রথমে যেদিকে বিশেষ নজর যায় তা হল দুর্গাপুজোর তারিখের দিকে। তাই সংক্রমণকে নিয়েই চলছে পুজোর প্ল্যানিং।

Durga Puja 2021: জেনে নিন ২০২১-এর মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 5:08 PM
Share

করোনার জেরে আগের বছরের মতো এবারও বাঙালির প্রিয় উত্সবের রং ফিকে হতে পারে। আনন্দের মাঝেই যে বিষাদের ঘণ্টা বাজছে তা বছরের শুরুতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। অগষ্টের গোড়াতেই আছড়ে পড়তে পারে সংক্রমণের তৃতীয় ঢেউ। ফলে এবছরও যে পুজোর উন্মাদনায় জল ঢেলেছে কোভিড, তা বলাই বাহুল্য। তবে আমবাঙালির সবচেয়ে বড় উত্সব কি কখনও মন-প্রাণ থেকে বাদ যেতে পারে। সংক্রমণের আতঙ্কের মধ্যেই দিন গোনা শুরু হয়ে গিয়েছে মহালয়া ও দুর্গাপুজোর তারিখ নিয়ে।

বাঙালির ক্যালেন্ডার দেখা মাত্রই প্রথমে যেদিকে বিশেষ নজর যায় তা হল দুর্গাপুজোর তারিখের দিকে। তাই সংক্রমণকে নিয়েই চলছে পুজোর প্ল্যানিং। ঢাকের কাঠি পড়া থেকে শিউলির স্নিগ্ধ ও মিষ্টি গন্ধে সারা বাংলার আকাশ জুড়ে দুর্গার আগমনের প্রস্তুতি নিতে শুরু করে। মহালয়ার একসপ্তাহ পর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া পর্যন্ত বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি শারদউত্সব। ২০২০ সালে বিজয়াতে সকলের প্রার্থনা আর আশা কতটা মেটাতে পারলেন এখন সেটাই দেখার। তবুও আশায় বুক বেঁধেই বাঙালি মনপ্রাণ দিয়ে একটাই প্রার্থনা করে চলেছে, আর করোনা নয়! এবারের পুজো আর স্বজন হারা আর্তনাদ নয়, পুজোয় সকলের মঙ্গল ও সুস্বাস্থ্যই এখন কামনার।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। ২০২১ সালের বিশেষ এই দিনের অপেক্ষা কবে শেষ হচ্ছে দেখে নিন এক নজরে…

২০২১ সালের মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট-

মহালয়া ৬ অক্টোবর ২০২১ বুধবার মহাপঞ্চমী ১০ অক্টোবর ২০২১ রবিবার মহাষষ্ঠী ১১ অক্টোবর ২০২১ সোমবার মহাসপ্তমী ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার মহাষ্টমী ১৩ অক্টোবর ২০২১ বুধবার মহানবমী ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার বিজয়া দশমী ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

আরও পড়ুন: Sawan Month 2021: শিবভক্ত হলে শ্রাবণ মাসে এই ৫ খাবার ভুলেও ছোঁবেন না!

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?