AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতের তালুর এই জায়গায় মৎস্য রেখা?  কোটিপতি হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না

সামুদ্রিক শাস্ত্র বলছে, এই মৎস্য চিহ্ন জাতকের ষষ্ঠ ইন্দ্রিয়কে অত্যন্ত প্রখর করে তোলে। ব্যবসায়িক লেনদেন বা শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে এঁদের সিদ্ধান্ত অধিকাংশ সময় সঠিক হয়। শুধু তাই নয়, যদি এই মাছের মুখটি আঙুলের দিকে থাকে, তবে সেই ব্যক্তি জীবনে প্রচুর সম্মান ও প্রতিপত্তি অর্জন করেন। শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী, এই রেখাটি যাঁদের হাতে গভীর এবং স্পষ্ট, তাঁরা শূন্য থেকে শুরু করেও বিশাল সাম্রাজ্য গড়ে তোলার ক্ষমতা রাখেন।

হাতের তালুর এই জায়গায় মৎস্য রেখা?  কোটিপতি হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না
| Updated on: Apr 10, 2026 | 6:38 PM
Share

নিজের ভাগ্য জানার ইচ্ছা মানুষের চিরন্তন। কিন্তু জানেন কি, আপনার হাতের তালুর একটি বিশেষ ভাঁজ বা চিহ্নই নির্ধারণ করে দিতে পারে আপনার ভবিষ্যৎ আর্থিক অবস্থা? হস্তরেখা শাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী,  হাতের তালুতে এমন কিছু সূক্ষ্ম রেখা থাকে যা সাধারণের চোখে ধরা না পড়লেও, তা আসলে কুবেরের ধনের চাবিকাঠি। সাম্প্রতিক গবেষণা এবং প্রাচীন শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, হাতের তালুর ঠিক নিচের অংশে অর্থাৎ মণিবন্ধের কাছে ‘কেতু পর্বত’-এ লুকিয়ে থাকে সাফল্যের আসল রহস্য।

হস্তরেখা বিশেষজ্ঞদের মতে, হাতের তালুর নিচে কবজির ঠিক উপরে যদি একটি স্পষ্ট ‘মৎস্য চিহ্ন’ বা মাছের মতো আকৃতি থাকে, তবে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান। এই চিহ্নটি কেবল অর্থের সংকেত দেয় না, বরং এটি আভিজাত্য এবং দীর্ঘায়ুর প্রতীক। যাঁদের হাতে এই চিহ্নটি থাকে, তাঁদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। বিশেষ করে মধ্য বয়সের পর থেকে এঁদের ভাগ্য এমনভাবে ফিরতে শুরু করে যে, হঠাত্‍ করে লটারি পাওয়া বা পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনাও কয়েক গুণ বেড়ে যায়।

কেন এই রেখা এত গুরুত্বপূর্ণ?

সামুদ্রিক শাস্ত্র বলছে, এই মৎস্য চিহ্ন জাতকের ষষ্ঠ ইন্দ্রিয়কে অত্যন্ত প্রখর করে তোলে। ব্যবসায়িক লেনদেন বা শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে এঁদের সিদ্ধান্ত অধিকাংশ সময় সঠিক হয়। শুধু তাই নয়, যদি এই মাছের মুখটি আঙুলের দিকে থাকে, তবে সেই ব্যক্তি জীবনে প্রচুর সম্মান ও প্রতিপত্তি অর্জন করেন। শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী, এই রেখাটি যাঁদের হাতে গভীর এবং স্পষ্ট, তাঁরা শূন্য থেকে শুরু করেও বিশাল সাম্রাজ্য গড়ে তোলার ক্ষমতা রাখেন।

কেবল বৈষয়িক সুখ নয়, কেতু পর্বতের এই শুভ চিহ্নটি আধ্যাত্মিক উন্নতিরও ইঙ্গিত দেয়। মনে করা হয়, পূর্বজন্মের ভালো কাজের ফলস্বরূপ এই চিহ্ন হাতের তালুতে ফুটে ওঠে। তবে সাবধান, এই রেখার ওপর যদি কোনও তিল বা কাটা চিহ্ন থাকে, তবে তার শুভ ফল কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বলে জানাচ্ছেন হস্তরেখাবিদরা।

Follow Us