AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dream Meaning: স্বপ্নে কাক দেখা শুভ না অশুভ?

Crow in Dream: হিন্দু ধর্মে কাককে পিতৃপুরুষের প্রতীক ও শনিদেবের বাহন ধরা হয়। শনিদেবকে তুষ্ট করতে অনেকেই কাককে খাবার দেন। স্বপ্নে কাক দেখা কি শুভ নাকি কোনও বড় বিপদের ইঙ্গিত? জেনে নিন স্বপ্ন শাস্ত্রের ব্যাখ্যা। কী বলছেন শাস্ত্রবিদরা?

Dream Meaning: স্বপ্নে কাক দেখা শুভ না অশুভ?
কী বলছেন শাস্ত্রবিদরা?Image Credit: Free pik & pinterest
| Updated on: Sep 25, 2026 | 8:12 AM
Share

স্বপ্নে কালো কাক (Black Crow in Dream) দেখেছেন? ঘুম ভাঙার পর বুকটা কি হঠাৎ ছ্যাঁত করে উঠেছে? অনেকেই এমন স্বপ্ন দেখার পর ভয় পেয়ে যান। হিন্দু ধর্মে কাকের অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে এই পাখি পিতৃপুরুষের প্রতীক, অন্যদিকে মৃত্যুর দেবতা যমরাজের দূত। আবার জ্যোতিষ শাস্ত্র মতে, কাক হল স্বয়ং শনিদেবের বাহন। তাই স্বপ্নে এই পাখি এলে তা নিছক মনের ভুল নয়, এর পিছনে লুকিয়ে থাকে গভীর কোনও ইঙ্গিত।

শনিদেবকে তুষ্ট করতে অনেকেই কাককে খাবার দেন। তবে ঘুমের ঘোরে কালো কাক দেখা কি শুভ, নাকি অশুভ? স্বপ্ন শাস্ত্র বলছে, কাকটি ঠিক কোন অবস্থায় দেখা যাচ্ছে, তার উপরেই নির্ভর করে ভালো-মন্দের হিসাব। জীবনে নতুন কোনও পরিবর্তন নাকি বিপদের পূর্বাভাস? কী বলছেন শাস্ত্রবিদরা?

স্বপ্নে কাক দেখার আসল অর্থ:

কাক ধরা: স্বপ্নে নিজে কাক ধরছেন? এটি দারুণ এক শুভ লক্ষণ। এর অর্থ, খুব তাড়াতাড়ি অভাব দূর হতে চলেছে বা বড় কোনও জয় পেতে চলেছেন।

কাক জোড়া: স্বপ্নে এক জোড়া কাক বা কাকের যুগল দেখা কিন্তু চিন্তার বিষয়। প্রিয়জনের সঙ্গে বড় কোনও মতবিরোধ হতে পারে। এমনকি কারও কাছে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও থাকে।

ভয়ানক ডাক: স্বপ্নে কাকের কান্নার বা ভয়ের আওয়াজ শোনা মোটেই ভালো লক্ষণ নয়। জীবনে কোনও অশুভ ঘটনা ঘটার ইঙ্গিত দেয় এই স্বপ্ন।

খাবার খেতে দেখা: কাককে কিছু খেতে দেখলে সতর্ক হন। খুব শিগগিরই জীবনে বড় কোনও পরিবর্তন আসতে চলেছে, যা মানসিক চিন্তার কারণ হতে পারে।

কাঁধে বসে থাকা: স্বপ্নে কাক এসে কাঁধে বসা শুভ। কর্মক্ষেত্রে বা ব্যবসায় বড়সড় উন্নতি হওয়ার ইঙ্গিত।

উড়ে যাওয়া: কাক উড়ে যাওয়ার স্বপ্ন মানসিক চাপের লক্ষণ। তবে কাকটি যদি উপরের দিকে উড়ে যায়, তার মানে খারাপ সময় শেষ। এবার সফলতার মুখ দেখার ইঙ্গিত।

কাকের কা-কা শব্দ: কাক জোরে ডাকলে বা কা-কা করলে কোনও খারাপ খবর আসতে পারে। স্বার্থপর মানুষদের থেকে সাবধানে থাকার বার্তাও দেয় এই স্বপ্ন।

কাকের হামলা: স্বপ্নে কাক যদি আক্রমণ করে বা উপর থেকে নীচের দিকে উড়ে আসে, তবে মানসিক অশান্তি বা ধোঁকা খাওয়ার ভয় থাকে।

(বি.দ্র: এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সাধারণ ধর্মীয় বিশ্বাস এবং প্রচলিত ধারণার উপর ভিত্তি করে লেখা।)

Follow Us