AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

lakshmi: জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে? বাথরুমের এই ছোট্ট ভুলটিই দায়ী নয় তো!

Vastu shastra tips: স্নান বা কাজ শেষে অনেকেই বাথরুমের বালতি খালি করে সোজা রেখে দেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই সাধারণ ভুলেই সংসারে মারাত্মক অমঙ্গল ঘনিয়ে আসতে পারে। রাতে ঘুমানোর আগে জলের পাত্র কীভাবে রাখা উচিত, জেনে নিন। কী বলছেন বাস্তুবিদরা?

lakshmi: জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে? বাথরুমের এই ছোট্ট ভুলটিই দায়ী নয় তো!
কী বলছেন বাস্তুবিদরা?Image Credit: AI Tool
| Updated on: Nov 12, 2026 | 8:09 AM
Share

বাস্তুশাস্ত্র (Vastu Shastra) বলছে, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসগুলোই সুখ বা দুঃখের কারণ হতে পারে। আপনিও কি স্নান সেরে বা সংসারের কাজ মিটিয়ে বাথরুমের বালতি কিংবা জলের কলসি খালি অবস্থায় সোজা করে রেখে দেন? অনেকেই কিন্তু এমনটা করে থাকেন। সাধারণ চোখে মনে হতেই পারে, এতে আর এমন কী ক্ষতি! কিন্তু প্রাচীন বাস্তু নিয়ম বলছে, আপনার এই ছোট্ট একটি ভুলেই সংসারে নেমে আসতে পারে বড় অমঙ্গল।

কী বলছেন বাস্তুবিদরা?

জল মানেই জীবন। আর বাস্তু নিয়মে জল হল সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। তাই জলের পাত্র পুরোপুরি খালি করে ঘরের কোণে ফেলে রাখলে মা লক্ষ্মী চরম অসন্তুষ্ট হন। এর জেরে পরিবারে শুরু হতে পারে মারাত্মক আর্থিক অনটন। শুধু টাকা-পয়সার অভাব নয়, বাড়িতে দিনের পর দিন জলের পাত্র খালি পড়ে থাকলে অকারণে মানসিক চাপ বাড়ে। পরিবারের সদস্যদের মধ্যে কথায় কথায় ঝগড়া-অশান্তি লেগেই থাকে। উল্টোদিকে, বালতি বা কলসি যদি জলে ভরা থাকে, তবে গৃহস্থে সুখ-শান্তি বজায় থাকে। সকলের সঙ্গে সকলের সদ্ভাব বজায় থাকে।

রাতে ঘুমানোর আগে কোন কাজ ভুলেও করবেন না?

বাস্তু বিশেষজ্ঞরা একটি বিশেষ ব্যাপারে সতর্ক করেছেন। তাঁরা বলছেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি কাজ কখনও ভুলবেন না। আপনার রান্নাঘর হোক বা বাথরুম, জলের পাত্র যেন কোনও ভাবেই পুরোপুরি খালি না থাকে। সামান্য পরিমাণ জল হলেও তাতে ভরে রাখুন, তারপরেই ঘুমাতে যান। রাতের অন্ধকারে ঘরে খালি পাত্র সোজা করে রাখলে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি হু হু করে বাড়তে থাকে। আর সেই খারাপ প্রভাব সরাসরি পড়ে পরিবারের প্রতিটি মানুষের ওপর। কাজেও অকারণে বাধা আসতে শুরু করে।

অব্যবহৃত পাত্র রাখবেন কীভাবে?

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বাড়িতে তো অনেক বালতি বা মগ থাকে যেগুলো রোজ কাজে লাগে না। সেগুলো নিয়ে কী করবেন? এর নিয়মটাও খুব সোজা। যে পাত্রটি আপনার আপাতত ব্যবহার হচ্ছে না, সেটি সবসময় মেঝেতে উল্টো করে রাখুন। খালি পাত্র সোজা করে রাখলেই তা থেকে নেগেটিভ এনার্জি ছড়াতে পারে। তাই হয় তাতে কিছুটা জল ভরে রাখুন, নয়তো পুরোপুরি উল্টে রাখুন। আজ থেকেই নিজের বাড়িতে এই সহজ নিয়মটি মেনে চলুন। দেখবেন, বাড়ির অনেক সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে গিয়েছে!

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সম্পূর্ণ রূপে বাস্তুশাস্ত্র এবং প্রচলিত সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা। এর কোনও বৈজ্ঞানিক সত্যতার দাবি টিভি ৯ বাংলা করে না।

Follow Us