AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venus Transit 2026:জুলাইয়ের শুরু থেকেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে রকেটের গতিতে! শুক্রের কৃপায় কপাল খুলছে পাঁচ রাশির

Shukra Gochar 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একই দিনে রাশি ও নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শুক্র। জুলাইয়ের শুরু থেকেই এর প্রভাবে কোন ৫ রাশির ভাগ্য ফিরবে এবং আর্থিক উন্নতি হবে, জেনে নিন।

Venus Transit 2026:জুলাইয়ের শুরু থেকেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে রকেটের গতিতে! শুক্রের কৃপায় কপাল খুলছে পাঁচ রাশির
কী বলছেন জ্যোতিষবিদরা?Image Credit: Gemini Ai
| Updated on: Jun 26, 2026 | 8:17 AM
Share

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ (Venus Transit 2026) অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্থান অধিকার করে রয়েছে। প্রেম, বিলাসিতা, বৈভব এবং সুখ-সমৃদ্ধির কারক গ্রহ শুক্র এবার এক অভিনব খেল দেখাতে চলেছে। বৈদিক জ্যোতিষের গণনা অনুযায়ী, আগামী জুলাই মাসের শুরুতেই একই দিনে নিজের রাশি এবং নক্ষত্র, দুই-ই একসঙ্গে পরিবর্তন করতে চলেছে এই গ্রহ। মহাজাগতিক এই বিরল ঘটনার প্রভাব পড়তে চলেছে সব রাশির ওপরই। তবে জ্যোতিষবিদদের দাবি, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই এই গ্রহগত রদবদলের ফলে ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবনে এক ধাক্কায় পজিটিভ বদল আসবে। শুধু তাই নয়, এদের অর্থনৈতিক ভাগ্য এতটাই পাল্টে যাবে যাবে যে পকেটে টান পড়ার কোনও আশঙ্কাই থাকবে না।

সাধারণত শুক্র যখন একাধারে নিজের রাশি এবং নক্ষত্রের অবস্থান পালটায়, তখন মানুষের কর্মজীবন, সামাজিক প্রতিষ্ঠা, প্রেম ও দাম্পত্য সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যায়। দেখে নেওয়া যাক জুলাইয়ের এই শুভ সময় থেকে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে।

বৃষ রাশি (Taurus)

এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে। শুক্রের বিশেষ কৃপায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত শেষ হবে। ব্যবসায় দারুণ কোনও সুযোগ আসতে পারে, যা লাভের অঙ্ক বাড়িয়ে দেবে বহুগুণ। আর্থিক উন্নতির পাশাপাশি পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে।

মিথুন রাশি (Gemini) চাকরি এবং ব্যবসা, উভয় ক্ষেত্রেই বড়সড় ইতিবাচক পরিবর্তন দেখার সুযোগ মিলবে। আয়ের নতুন কোনও উৎস তৈরি হতে পারে, যা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে। শুধু অর্থই নয়, প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত মধুর হতে চলেছে। সঙ্গীর সঙ্গে বন্ডিং আরও মজবুত হবে।

সিংহ রাশি (Leo) সামাজিক ক্ষেত্রে আপনার মান-সম্মান এবং পদের বড়সড় বৃদ্ধি ঘটতে পারে। কর্মক্ষেত্রে বসের মন জয় করা সহজ হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে পূর্ণ সহযোগিতা মিলবে। কোথাও বিনিয়োগ করে থাকলে, সেখান থেকে বড় অঙ্কের রিটার্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি (Libra) যেহেতু শুক্র স্বয়ং তুলা রাশির অধিপতি, তাই এই ট্রানজিট এদের জন্য জ্যাকপট নিয়ে আসতে পারে। দাম্পত্য জীবনে খুশির হাওয়া বইবে। পাশাপাশি, নতুন কোনও সম্পত্তি বা সাধের যানবাহন কেনার স্বপ্ন এই সময়ে পূরণ হতে পারে।

মীন রাশি (Pisces) ভাগ্যের পুরো সাপোর্ট পাবেন এই রাশির জাতকেরা। কর্মক্ষেত্রে বড় কোনও পদোন্নতি বা নতুন বড় দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। আয়ের গ্রাফ যেমন ওপরের দিকে উঠবে, তেমনই আর্থিক স্থায়িত্ব আসার কারণে মানসিক চিন্তাও দূর হবে।

(এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্র, ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এর কোনও বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সত্যতা নেই।)

Follow Us