AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ganesh Chaturthi 2025: গণেশের শুঁড় কোনদিকে থাকলে তা বাড়িতে রাখা উচিত? জানুন সত্যিটা

Ganesh Puja 2025: হিন্দু ধর্মে ভগবান গণেশকে বিঘ্ননাশক, বিদ্যা-বুদ্ধির অধিপতি এবং সমৃদ্ধির দেবতা হিসেবে পুজো করা হয়। তাই নতুন কাজের শুরু হোক বা ঘরের পুজো, ভগবান গণেশ সর্বাগ্রে পূজিত হন। তবে শাস্ত্রে গণেশ মূর্তির শুঁড়ের দিক নিয়ে বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ রয়েছে। অনেকেই জানেন না কোন দিকে শুঁড় থাকা গণেশ মূর্তি ঘরে রাখা উচিত?

Ganesh Chaturthi 2025: গণেশের শুঁড় কোনদিকে থাকলে তা বাড়িতে রাখা উচিত? জানুন সত্যিটা
Image Credit: Getty Images
| Updated on: Aug 26, 2025 | 7:57 PM
Share

হিন্দু ধর্মে ভগবান গণেশকে বিঘ্ননাশক, বিদ্যা-বুদ্ধির অধিপতি এবং সমৃদ্ধির দেবতা হিসেবে পুজো করা হয়। তাই নতুন কাজের শুরু হোক বা ঘরের পুজো, ভগবান গণেশ সর্বাগ্রে পূজিত হন। তবে শাস্ত্রে গণেশ মূর্তির শুঁড়ের দিক নিয়ে বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ রয়েছে। অনেকেই জানেন না কোন দিকে শুঁড় থাকা গণেশ মূর্তি ঘরে রাখা উচিত?

১. ডানদিকে শুঁড় – যে মূর্তিতে গণেশের শুঁড় ডানদিকে বাঁকানো থাকে, তাকে সিদ্ধি বিনায়ক বলা হয়। এটি সূর্যের প্রতীক এবং অগ্নিতত্ত্বের সঙ্গে যুক্ত। ডানদিকের শুঁড়বিশিষ্ট গণেশ পুজোর জন্য অত্যন্ত নিয়মশৃঙ্খলা, পবিত্রতা এবং কঠোর বিধি মানা আবশ্যক। সামান্য ত্রুটিতেও পুজো সফল হয় না বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।

এই রূপে গণেশ ভক্তদের দ্রুত ফল প্রদান করেন। তবে এখানে ভক্তদের সতর্ক থাকতে হয়, কারণ এটি তপস্যা ও শৃঙ্খলার প্রতীক। সাধারণ গৃহস্থালির জন্য প্রতিদিন পূজা করা একটু কঠিন হতে পারে। তাই বিশেষ উপলক্ষ ও নিয়ম মেনে এ পুজো করা শ্রেয়।

২. বাঁদিকে শুঁড় – সবচেয়ে প্রচলিত এবং সহজলভ্য হল বাঁদিকে শুঁড়বিশিষ্ট গণেশ মূর্তি। এই রূপকে বামবাহু গণেশ বলা হয়। এটি চন্দ্র ও শীতলতার প্রতীক। গৃহস্থ জীবনের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। ভক্তরা সহজ ভক্তিভাবেই পূজা করলে মনের কামনা পূর্ণ হয়। সুখ, শান্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভের জন্য বাঁদিকে শুঁড়ওয়ালা গণেশ রাখা উত্তম। শাস্ত্র মতে, যাঁরা নিয়মিত ঘরে গণেশ পুজো করতে চান, তাঁদের জন্য বাঁদিকের শুঁড় বিশিষ্ট গণেশই শ্রেয়।

৩. সোজা শুঁড় – যে মূর্তিতে শুঁড় সোজা অর্থাৎ সামনের দিকে থাকে, তাকে সবচেয়ে বিরল এবং বিশেষ রূপ হিসেবে মানা হয়। এটি কুণ্ডলিনী শক্তির প্রতীক। এই রূপ ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং মোক্ষের দিকে পরিচালিত করে। সাধনা, ধ্যান ও যোগচর্চায় লিপ্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে উপযোগী। যদিও সাধারণ গৃহস্থ জীবনে খুব বেশি ব্যবহার হয় না।

বাস্তু বিশেষজ্ঞদের মতে গৃহস্থালী এবং দৈনন্দিন পুজোর জন্য বাঁদিকের শুঁড়ওয়ালা গণেশ সবচেয়ে শুভ। বিশেষ সিদ্ধি বা দ্রুত ফললাভের জন্য অবশ্য চাইলে ডানদিকের শুঁড় বিশিষ্ট গণেশ রাখা যেতে পারে। তবে এই ক্ষেত্রে কঠোর শাস্ত্রীয় নিয়ম মানাটা অত্যন্ত জরুরী। ধ্যানী এবং যোগীদের জন্য সবচেয়ে ভাল সোজা শুঁড়ওয়ালা গণেশ সর্বোত্তম।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী