IPL 2026, Play Offs: অঙ্ক কী কঠিন, যখন প্লে অফের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে রানরেট!
IPL 2026 Points Table: স্রেফ রান রেটের কারণেই আইপিএলে শেষ চারে যাওয়া হয়নি দলগুলোর। এই কারণেই ১৪ পয়েন্ট পাওয়া একপ্রকার প্লে অফ খেলার 'মানদণ্ড' হিসেবে ধরা হয়। কারণ ১৪ পয়েন্ট পাওয়া মানে একপ্রকার প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রাখা।

কলকাতা : আইপিএলের (IPL 2026) গ্ৰুপ পর্ব প্রায় শেষের পথে। এরপর শুরু হবে প্লে-অফস। শেষ চারের লড়াইয়ে ইতিমধ্যেই বেশ কিছু দল লড়াই শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই শেষ চারের জন্য ইতিমধ্যেই ৩টি দল কোয়ালিফাই করে গিয়েছে। তারা হল – আরসিবি (RCB), গুজরাট (GT) ও হায়দরাবাদ (SRH)। বাকি একটি জায়গার জন্য লড়াই হচ্ছে চার দলের মধ্যে। এই চার দলের মধ্যে যে দল ভাল খেলবে ও যাকে ভাগ্য সহায়তা করবে, সে কোয়ালিফাই করবে চতুর্থ দল হিসেবে। তবে, অতীতে বহুবার এমন হয়েছে, যে প্লে অফের লড়াইতে দুই দল (চতুর্থ ও পঞ্চম) দলের পয়েন্ট সমান হলেও স্রেফ রানরেটের বদান্যতায় একটি দল উঠে গিয়েছে শেষ চারে। দেখে নেওয়া যাক সেই সিজন গুলি।
২০০৯ সালে ১৪ পয়েন্ট পেয়ে প্লে অফ খেলেছিল ডেকান চার্জার্স। ১৪ পয়েন্ট পেয়েই রান রেটের জন্য আটকে গিয়েছিল পাঞ্জাব কিংস। ডেকানের রান রেট ছিল ০.২০৩। পাঞ্জাবের ছিল -০.৪৮৩। পরের বছরও ঘটেছিল এক জিনিস। সেবারেও ১৪ পয়েন্ট পেয়ে প্লে অফ খেলেছিল আরসিবি। ১৪ পয়েন্ট পেয়েও রান রেটের কারণে পিছিয়ে পড়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০১২ সালে ১৭ পয়েন্ট পেয়ে প্লে-অফ খেলেছিল চেন্নাই সুপার কিংস। ১৭ পয়েন্ট পেয়েও রান রেটের জন্য কোয়ালিফাই করতে পারেনি আরসিবি।
২০১৪ সালে এই ১৪ পয়েন্টই গেরো হয়ে যায় মুম্বই ও রাজস্থানের জন্যও। ১৪ পয়েন্ট পেয়ে শেষ চারে খেলেছিল মুম্বই। রান রেটের কারণে ১৪ পয়েন্ট পেয়েও শেষ চারে সুযোগ পায়নি রাজস্থান। ২০১৯ সালেও একই সুবিধে পেয়েছিল হায়দরাবাদ। সেবার ১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট পেয়েই প্লে অফ খেলার সুযোগ পেয়েছিলেন ভুবনেশ্বররা। সমান পয়েন্ট পেয়েও প্লে অফ খেলার সুযোগ হারায় কেকেআর। সমান পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছিল পাঞ্জাব। ২০২০ সালে ১৪ পয়েন্ট ফারাক গড়ে দেয় চতুর্থ স্থানে থাকা আরসিবি ও পঞ্চম স্থানে থাকা কেকেআরের জন্যও। পরের বছর এই জিনিস ঘটে কেকেআরের সঙ্গেও। সেই বছর ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছিল কেকেআর, কিন্তু মুম্বই সমান পয়েন্ট পেয়েও রান রেটের কারণে পঞ্চম স্থানে সিজন শেষ করেছিল। সেই বছর ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছিল কেকেআর, কিন্তু মুম্বই সমান পয়েন্ট পেয়েও রান রেটের কারণে পঞ্চম স্থানে সিজন শেষ করেছিল।
স্রেফ রান রেটের কারণেই আইপিএলে শেষ চারে যাওয়া হয়নি দলগুলোর। এই কারণেই ১৪ পয়েন্ট পাওয়া একপ্রকার প্লে অফ খেলার ‘মানদণ্ড’ হিসেবে ধরা হয়। কারণ ১৪ পয়েন্ট পাওয়া মানে একপ্রকার প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রাখা। দেখা যাক, এই বছর ১৪ পয়েন্ট নিয়ে কোন দল কোয়ালিফাই করে নাকি সমান পয়েন্ট পেয়েও কোনও দলকে রান রেটের কারণে বিদায় নিতে হয়।
