AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mathias Boe-Taapsee Pannu: তাপসী পান্নুর বরকে চেনেন? সা-চি জুটির সাফল্যের নেপথ্যে রয়েছেন

Mathias Boe Badminton: ভারতীয় ব্যাডমিন্টনে সাত্বিক-চিরাগ জুটিকে যেমন সকলেই চেনেন, তেমনই বলিউড তারকা তাপসী পান্নুও অতি পরিচিত নাম। ব্যাডমিন্টন কোর্ট ও বলিউডের কী সম্পর্ক! এই সম্পর্ক দীর্ঘ দিনের। এত দিন প্রকাশ্যে আসেনি, এমনটা বলা যায়। ডেনমার্কের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা মাতিয়াস বো গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড তারকা তাপসী পান্নুর সঙ্গে। কী ভাবে এগলো এই সম্পর্ক। ব্যাডমিন্টনের সূত্রেই কিন্তু পরিচয়।

Mathias Boe-Taapsee Pannu: তাপসী পান্নুর বরকে চেনেন? সা-চি জুটির সাফল্যের নেপথ্যে রয়েছেন
Image Credit: INSTAGRAM
| Updated on: Feb 28, 2024 | 10:28 PM
Share

সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটিকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। ভারতীয় ব্যাডমিন্টনের এই জুটি একের পর এক সাফল্য পাচ্ছেন। বিশেষ করে বলতে হয় গত এক বছরের কথা। দুর্দান্ত পারফর্ম করেছে এই জুটি। নেপথ্যে রয়েছেন এক ব্যক্তি। ডেনমার্কের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা মাতিয়াস বো। তাঁর কোচিংয়েই আরও ক্ষুরধার হয়ে উঠেছেন সাত্বিক ও চিরাগ। ভারতের সঙ্গে মাতিয়াসের এই সম্পর্কর সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটা ‘টান’। ভারতের জামাই হতে চলেছেন যে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ব্যাডমিন্টনে সাত্বিক-চিরাগ জুটিকে যেমন সকলেই চেনেন, তেমনই বলিউড তারকা তাপসী পান্নুও অতি পরিচিত নাম। ব্যাডমিন্টন কোর্ট ও বলিউডের কী সম্পর্ক! এই সম্পর্ক দীর্ঘ দিনের। এত দিন প্রকাশ্যে আসেনি, এমনটা বলা যায়। ডেনমার্কের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা মাতিয়াস বো গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড তারকা তাপসী পান্নুর সঙ্গে। কী ভাবে এগলো এই সম্পর্ক। ব্যাডমিন্টনের সূত্রেই কিন্তু পরিচয়।

২০১৩ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ। লখনউ ফ্র্যাঞ্চাইজি আওধে ওয়ারিয়র্সের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়াস বো। তেমনই হায়দরাবাদ হটশটস টিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তাপসী পান্নু। সেখানেই তাঁদের পরিচয়। এরপর সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাফল্য সেলিব্রেট করতে দেখা যায় তাপসী ও মাতিয়াসকে। তেমনই সঙ্কটেও ভরসা দিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২১ সালে তাপসী পান্নুর সম্পত্তি নিয়ে আয়কর দফতর খোঁজখবর নেয়। একটা কঠিন পরিস্থিতিতে পড়েন তাপসী। সে সময় ভরসা দেন মাতিয়াস। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটাতেও দেখা যায়। এ বছরের শুরুতে একটি পডকাস্টে মাতিয়াস বোয়ের সঙ্গে সম্পর্কের ১০ বছরের নানা ঘটনা জানান তাপসী।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে