AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI: রোহিতকে সরাতে চাওয়ার মাশুল, আগরকরকে নির্বাচকের পদ থেকে সরাবে বিসিসিআই?

Ajit Agarkar: আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই বিষয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করে পরের সিরিজগুলিতে রোহিতকে রাখতে চায়নি। তবে সেই ম্যাচে সেঞ্চুরি করেন রোহিত ফলে পরিস্থিতি বদলে যায়। তাঁর ইনিংসের পর টিম নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে আবার চিন্তায় ফেলে দেয়।

BCCI: রোহিতকে সরাতে চাওয়ার মাশুল, আগরকরকে নির্বাচকের পদ থেকে সরাবে বিসিসিআই?
অজিত আগরকর ও রোহিত শর্মাImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 7:29 PM
Share

কলকাতা : এবার বিপাকে পড়েছেন অজিত আগরকর। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকরের পদ সরাতে চলেছে বিসিসিআই। রোহিত শর্মার সঙ্গে অবসর নিয়ে মতবিরোধ থাকার ফলে এই বিষয়ে চিন্তিত টিম ইন্ডিয়া। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগরকরকে সরিয়ে ফেলতে পারে বিসিসিআই। তাঁর জায়গায় আসতে পারেন ভিভিএস লক্ষ্মণ।

কেন সরতে পারেন আগরকর?

২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল অগোরকরের চুক্তির মেয়াদ। পরে তাঁকে ৩ মাসের অতিরিক্ত সময় দেওয়া হয়। মনে করা হচ্ছিল, ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক তিনিই থাকবেন। তবে সাম্প্রতিক সময়ে দায়িত্ব বদলেছে বিসিসিআই। রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর পরিস্থিতিও আগরকরের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজই রোহিতের শেষ সিরিজ হিসেবে প্ল্যান করেছিল ভারতের নির্বাচক কমিটি। একটি হিন্দি সংবাদমাধ্যমের দাবি, আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই বিষয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করে পরের সিরিজগুলিতে রোহিতকে রাখতে চায়নি। তবে সেই তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেন রোহিত ফলে পরিস্থিতি বদলে যায়। তাঁর ইনিংসের পর টিম নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে আবার চিন্তায় ফেলে দেয়। এর কিছুদিন পরে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানান, রোহিত এখনও ভারতের নিয়মিত সদস্য ও তিনি ততদিন দেশের হয়ে খেলবেন, যতদিন তাঁর ইচ্ছে। তিনি বলেন, লর্ডসের ম্যাচ রোহিতের শেষ ম্যাচ নয়।

জানা গিয়েছে, বিসিসিআই নতুন নির্বাচক নিলে তার প্রধান দাবিদার হলেন ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। যদিও, এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সব ফোকাস শ্রীলঙ্কা সিরিজে। দুই টেস্টের এই সিরিজে ভারতকে ২-০ জিততেই হবে।  ডব্লিউটিসি নামক লড়াইতে টিকে থাকতে গেলে ভারতের ভাল পারফরম্যান্স অবশ্যম্ভাবী। তবে রোহিতকে নিয়ে করা আগরকরের মন্তব্য যে ভাল চোখে নেয়নি বিসিসিআই, তা তাদের কথাতেই স্পষ্ট। এমনকি এর ফলে কোচ গৌতম গম্ভীরও যে বিসিসিআইয়ের আতসকাঁচের তলায়, তাও মনে করাচ্ছেন অনেকে।

Follow Us