AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli-Rohit Sharma: ‘বয়স কোনও ফ্যাক্টরই নয়…’, রো-কোকে নিয়ে বড় কথা মিঠুন মানহাসের!

Indian Cricket: ২০২৭ সালের অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। সেই সময়ে কোহলির বয়স হবে ৩৯ বছর ও রোহিতের বয়স পেরিয়ে যাবে ৪০ এর গণ্ডি। স্বাভাবিকভাবেই, তাঁদের ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটমহলে আলোচনা চলছিল। তবে মিঠুনের বক্তব্য, শুধুমাত্র বয়সের কারণে কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করা উচিৎ না।

Virat Kohli-Rohit Sharma: 'বয়স কোনও ফ্যাক্টরই নয়...', রো-কোকে নিয়ে বড় কথা মিঠুন মানহাসের!
রোহিত-বিরাটImage Credit: Getty Images
| Updated on: Oct 13, 2026 | 3:51 PM
Share

কলকাতা: ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, আপাতত তা একদমই সেভাবে আর উল্লেখ্য নয়। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুজনেই শতরান করে নিজেদের প্রমাণ করেছেন যে, এখনও তাঁরা ভারতীয় দলে প্রাসঙ্গিক। এবার দুই অভিজ্ঞ তারকার বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিসিসিআই মিঠুন মানহাস। তাঁর মতে, দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বয়স নয়, ফিটনেস ও পারফরম্যান্সকেই গুরুত্ব দেওয়া উচিৎ।

২০২৭ সালের অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। সেই সময়ে কোহলির বয়স হবে ৩৯ বছর ও রোহিতের বয়স পেরিয়ে যাবে ৪০ এর গণ্ডি। স্বাভাবিকভাবেই, তাঁদের ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটমহলে আলোচনা চলছিল। তবে মিঠুনের বক্তব্য, শুধুমাত্র বয়সের কারণে কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করা উচিৎ না। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচক ও কোচ নেবেন। তবে আমার মতে, কোনও দলের নির্বাচনে প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিৎ ফিটনেস ও পারফরম্যান্স। বয়স নয়।” তিনি আরও বলেন, কোনও ক্রিকেটার যদি ফিট থাকেন, ধারাবাহিকভাবে পারফর্ম করেন ও দেশকে ম্যাচ জিততে সাহায্য করেন, তাহলে নির্বাচনের ক্ষেত্রে সেটাই হওয়া উচিৎ প্রধান বিবেচ্য।

ওডিআই অধিনায়ক শুভমন গিলের দলেও কোহলি, রোহিত ও হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন মানহাস। তাঁর মতে, দলের বিভিন্ন বিভাগে লিড করার ক্ষমতা দলে অভিজ্ঞদের ভূমিকা বোঝাতে সক্ষম হয়। মানহাসের কথায়, বিরাট-রোহিত ও হার্দিকের মতো ক্রিকেটারদের পাশাপাশি বুমরার মতো অভিজ্ঞরা থাকলে দল উপকৃত হবে। বোলিং ও ফিল্ডিংয়ের দায়িত্ব ভাগ করে নেওয়া ও চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। তাই শুধু বয়স নয়, পারফরম্যান্স ও ফিটনেসের দিকে নজর দিচ্ছেন মানহাস।

Follow Us