CAB Controversy News: নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন পুরস্কার দিচ্ছে CAB? তদন্তের দাবিতে তুঙ্গে বিতর্ক!
Bengal Cricket: ২০২২ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন রবি। তাঁর নথিতে ধরা পড়েছে একটি বড় গরমিল। সূত্রের খবর, তাঁর রেকর্ডে প্রায় ৪৫ মাসের হিসেব গড়বড় করা আছে। আবার আরও একজন ক্রিকেটার, রোহিত যাদব - তিনিও এই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। অভিযোগের পরেই তাঁকে ভারতীয় দল থেকে বহিষ্কার করেছে বিসিসিআই।

কলকাতা: সম্প্রতি CAB নিয়ে চলছে একের পর এক বিতর্ক। দিন কয়েক আগেই ৬২ জন ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সিএবি। আগামী দুই মরশুমে এঁদের কেউ যেমন অন্য কোনও ক্লাবে যেতে পারবেন না, তেমনই নতুন কোনও চুক্তিতেও অংশগ্রহণও করতে পারবেন না তিনি। তবে এবার এই নিয়েই এক প্রকার বিতর্কে জেরবার বঙ্গ ক্রিকেট দুনিয়া। কারণ, CAB -র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এ দলের সুযোগ পাওয়া দু’জন ক্রিকেটারকে পুরস্কার দেওয়া হয়েছে। আবার এই দুজন ক্রিকেটারই রয়েছেন নির্বাসিত ওই ৬২ জন ক্রিকেটারের তালিকায়।
কী ঘটেছে?
CAB -র দুই ক্রিকেটার রোহিত যাদব ও রবি কুমারকে বয়স ভাঁড়ানোর অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। তবে এবার তাঁদেরকেই কোন যুক্তিতে পুরস্কার দেওয়া হল? ২০২২ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন রবি। তাঁর নথিতে ধরা পড়েছে একটি বড় গরমিল। সূত্রের খবর, তাঁর রেকর্ডে প্রায় ৪৫ মাসের হিসেব গড়বড় করা আছে। আবার আরও একজন ক্রিকেটার, রোহিত যাদব – তিনিও এই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। অভিযোগের পরেই তাঁকে ভারতীয় দল থেকে বহিষ্কার করেছে বিসিসিআই। তবে সেই ক্রিকেটারকেই বর্ষসেরার সম্মান দিল CAB।
অনুর্ধ্ব-১৯ পর্যায়ের সেরা ক্রিকেটার হওয়ার ফলে এঁরা পুরস্কার পেয়েছেন। তবে নির্বাসিত হলেও রবি ছিলেন মঞ্চে। তিনিই মঞ্চে উঠে নিয়েছেন পুরস্কার। রোহিত এই অনুষ্ঠানে আসেননি। তবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন সিএবি সচিব বাবলু কোলে। এই নিয়ে রাজ্য সরকারের কাছে তদন্তের দাবি জানালেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি। একই সঙ্গে সুয়োমোটো মামলা করে কলকাতা পুলিশকে তদন্তের অনুরোধ রীতেশ তিওয়ারির। সেই সঙ্গে তিনি বলেন সিএবি সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলী দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।
তবে CAB জানিয়েছিল, যখন তাঁরা পারফরম্যান্স করেছিলেন, সেই সময় তাঁরা নির্বাসিত ছিলেন না। সেই কারণেই তাঁদের পুরস্কার দেওয়া বৈধ। তবে রোহিত ও রবি ছিলেন বিতর্কের কেন্দ্রে। শ্রীলঙ্কায় ভাল খেলার জন্য তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে নেওয়া হলেও এই বিতর্কের পরেই অ্যাকশন নিল বিসিসিআই। তাঁকে সরিয়ে দেওয়ার পর সৌরাষ্ট্রের আরিয়ান সৌসেনিকে নেওয়া হয়েছে দলে। কিন্তু এই বয়সের গরমিল ও ৬২ জনের বাদ পড়ার বিতর্কতে একপ্রকার ঘি ঢেলে দিলেন বাবলু কোলে ও রিতেশ তিওয়ারি।
