AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, Cabo Verde: স্পেনের পর এবার আটকে গেল উরুগুয়েও, ইতিহাসের দোড়গোড়ায় কেপ ভার্দে!

CVR vs URU: উরুগুয়ে ও স্পেন ম্যাচের পর কেপ ভার্দের পয়েন্ট এখন ২। স্পেন রয়েছে ১ নম্বরে। ৩ নম্বরে রয়েছে কেপ ভার্দে। দুইয়ে থাকা উরুগুয়ের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য নেই। একমাত্র গোলপার্থক্যে এগিয়ে উরুগুয়ে।

FIFA World Cup 2026, Cabo Verde: স্পেনের পর এবার আটকে গেল উরুগুয়েও, ইতিহাসের দোড়গোড়ায় কেপ ভার্দে!
ইতিহাস কেপ ভার্দের!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 11:27 AM
Share

মিয়ামি : না না, এই পারফরম্যান্স কখনওই ফ্লুক হতে পারে না। এই পারফরম্যান্স অনেক পরিশ্রমের ফল, অনেক লড়াইয়ের প্রতীক এবং অনেক ঝড়-ঝাপটা সামলেও দাঁড়িয়ে থাকার প্রমান। গত ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দিয়েছিল কেপ ভার্দে (Cabo Verde)। এবার আটকে দিল আর এক সেরা দল উরুগুয়েকেও (Uruguay)। ২-১ পিছিয়ে থেকে ২-২ ড্র করে প্রথমবারেই ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভোজিনহা-ভারেলারা।

ম্যাচের শুরু থেকেই ভাল খেলছিল কেপ ভার্দে। ২১ মিনিটের মাথায় দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দ্বীপ অঞ্চলকে এগিয়ে দেন কেভিন পিনা। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ম্যাক্সিমিলিয়ানো আরায়ুহোর গোলে সমতা ফেরায় উরুগুয়ে। অতিরিক্ত সময়ে আবার গোল করে ২-১ এগিয়ে যায় উরুগুয়ে। এবার গোল করেন অগাস্টিন ক্যানোবিও। ৬১ মিনিটে আবার সমতা ফেরায় কেপ ভার্দে। তারপর আর তাদের ডিফেন্স ভাঙা সম্ভব হয়নি ভালভের্দের দলের পক্ষে।

উরুগুয়ে ও স্পেন ম্যাচের পর কেপ ভার্দের পয়েন্ট এখন ২। স্পেন রয়েছে ১ নম্বরে। ৩ নম্বরে রয়েছে কেপ ভার্দে। দুইয়ে থাকা উরুগুয়ের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য নেই। একমাত্র গোলপার্থক্যে এগিয়ে উরুগুয়ে। যদি আগামী ম্যাচে সৌদিকে কেপ ভার্দে হারিয়ে দেয়, তাহলেই ইতিহাস গড়ে রাউন্ড অফ ৩২ এ চলে যাবে কেপ ভার্দে। এই মুহূর্তে, এই অঘটনেরই স্বপ্ন দেখছে ভোজিনহার দেশ।

তবে আজ হতাশ করেছে বেলজিয়াম। ইরানের বিরুদ্ধে ০-০ ড্র করেছে বেলজিয়াম। আগের ম্যাচে মিশরের বিরুদ্ধেও ০-০ ড্র করেছিলেন কেভিন ডে ব্রুইনিরা। আজ ১০ জনে খেলার ফলে জয় কঠিন হয়ে পড়ে বেলজিয়ামের জন্য। এই টানা দুই ম্যাচ ড্রয়ের ফলে প্লে-অফ একপ্রকার অনিশ্চিত লুকাকুদের জন্য।

Follow Us
'কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন', নাম না করে মহুয়াকে খোঁচা শতাব্দীর?
'কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন', নাম না করে মহুয়াকে খোঁচা শতাব্দীর?
আজ বাজেটে কী কী থাকতে পারে?
আজ বাজেটে কী কী থাকতে পারে?
বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কী কী আশা করছেন সাধারণ মানুষ?
বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কী কী আশা করছেন সাধারণ মানুষ?
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন