AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে ভারতের বড় দিন, সোনার লক্ষ্যে নামছেন নীরজ চোপড়া!

Glasgow CWG 2026: কমনওয়েলথ গেমসে ইতিমধ্যে ভারত পেয়েছে মোট ১৭টি পদক। এর মধ্যে সোনা পেয়েছে মাত্র ৩টি। প্যারা অ্যাথলিট দিলীপ গভীত, শর্মিলা ধনখড় ও ভারোত্তোলক মীরাবাঈ চানু স্বর্ণপদক এনে দিয়েছেন দেশকে। মোট ১৭টি পদকের মধ্যে ৫টি পদকই প্যারা অ্যাথলিটদের দখলে।

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে ভারতের বড় দিন, সোনার লক্ষ্যে নামছেন নীরজ চোপড়া!
নীরজ চোপড়াImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 31, 2026 | 7:15 PM
Share

গ্লাসগো: কমনওয়েলথ গেমস ২০২৬-এ আজ, শুক্রবার ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অ্যাথলেটিক্সে অলিম্পিক্স সোনাজয়ী নীরজ চোপড়া নামবেন পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে। অন্যদিকে, ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে ভারতের বক্সিং দল। রেকর্ড ১০ জন বক্সার সেমিফাইনালে খেলবেন পদকের লক্ষ্যে।

স্কটডাউন স্টেডিয়ামে কঠিন আবহাওয়ার মধ্যেও ৭৯.৬১ মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে ওঠেন নীরজ। এবার তাঁর লক্ষ্য কমনওয়েলথ গেমসে আরও একটি সোনা জয়। তবে নিরোজের এই লড়াই সহজ নয়। তাঁর সঙ্গে একই প্রতিযোগিতায় নামতে চলেছেন পাকিস্তানের সোনাজয়ী চ্যাম্পিয়ন আরশাদ নাদিম, শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স। এই একই প্রতিযোগিতায় ভারতের হয়ে ফাইনালে খেলবেন রোহিত যাদব ও যশবীর সিংও। আজ, শুক্রবার রাত ১২টা ৪৫এ মাঠে নামবেন নীরজ। বক্সিংয়ে ইতিহাস গড়ার সুযোগ ভারতের সামনে। ইতিমধ্যেই ১০ জন বক্সার অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। আজ তাঁদের দিকে তাকিয়ে ভারত। এর পাশাপাশি পুরুষদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে নামবেন যশস পালাক্ষা ও সন্তোষ কুমার তামিলারাসন। জুডোর সেমিফাইনালে স্কটল্যান্ডের সামার শ’কে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছেন ত্রিপুরার বাঙালি অস্মিতা দে। এর ফলে আরও একটি সোনা বা রুপোর পদকের আশা করছে ভারত।

কমনওয়েলথ গেমসে ইতিমধ্যে ভারত পেয়েছে মোট ১৭টি পদক। এর মধ্যে সোনা পেয়েছে মাত্র ৩টি। প্যারা অ্যাথলিট দিলীপ গভীত, শর্মিলা ধনখড় ও ভারোত্তোলক মীরাবাঈ চানু স্বর্ণপদক এনে দিয়েছেন দেশকে। মোট ১৭টি পদকের মধ্যে ৫টি পদকই প্যারা অ্যাথলিটদের দখলে। বাকি ৮টি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারোত্তোলকরা। এর মধ্যেই আজ আবার নামবেন নীরজরা। ফলে ভারতের স্বর্ণপদকের ঝুলি যে আরও বাড়বে, এমনই আশা করছেন সমর্থকরা।

Follow Us