AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024, DC: ব্রুকের পর আবার ধাক্কা সৌরভের টিমে, চোটে ছিটকে গেলেন তারকা পেসার

আইপিএলে কখনও খেতাব জিততে পারেনি দিল্লি। সৌরভ চান, এ বার দিল্লিকে খেতাব জেতাতে। দুর্ঘটনার জন্য গত বার আইপিএল খেলতে না পারলেও এ বার ফিরছেন ঋষভ পন্থ। তাঁকে ক্যাপ্টেন হিসেবেই দেখা যাবে। তবে কিপিং করার মতো ফিট এখনও নন। তা না হলেও প্রথম থেকেই তাঁকে খেলিয়ে দিতে চাইছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি যখন এমন, তখনই চোটে ছিটকে গেলেন তারকা পেসার।

IPL 2024, DC: ব্রুকের পর আবার ধাক্কা সৌরভের টিমে, চোটে ছিটকে গেলেন তারকা পেসার
IPL 2024, DC: ব্রুকের পর আবার ধাক্কা সৌরভের টিমে, চোটে ছিটকে গেলেন তারকা পেসারImage Credit: X
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 12:10 PM
Share

কলকাতা: খারাপ সময় থেকে যেন বেরোতেই পারছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি (DC)। আইপিএলের (IPL) এক সপ্তাহ আগে পর পর ধাক্কায় বেসামাল ঋষভ পন্থরা। ইংল্যান্ডের ক্রিকেটাররা একে একে নাম তুলে নিয়েছেন আইপিএল থেকে। যা নিয়ে তুমুল বিতর্কে পড়ে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ব্যক্তিগত কারণ, এ সব তুলে ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা। তাতেও যে বিতর্ক থামানো গিয়েছে, তা নয়। তবে এরই মধ্যে দিল্লিতে আবার নতুন খবর। হ্যারি ব্রুক আগেই ছিটকে গিয়েছিলেন টিম থেকে। এ বার আইপিএলের আগে সরে দাঁড়ালেন তারকা পেসার। কে তিনি?

আইপিএলে কখনও খেতাব জিততে পারেনি দিল্লি। সৌরভ চান, এ বার দিল্লিকে খেতাব জেতাতে। দুর্ঘটনার জন্য গত বার আইপিএল খেলতে না পারলেও এ বার ফিরছেন ঋষভ পন্থ। তাঁকে ক্যাপ্টেন হিসেবেই দেখা যাবে। তবে কিপিং করার মতো ফিট এখনও নন। তা না হলেও প্রথম থেকেই তাঁকে খেলিয়ে দিতে চাইছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি যখন এমন, তখনই চোটে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি। ভারতের বিরুদ্ধেই গত জানুয়ারিতে বাঁ পায়ের পাতায় চোট পেয়েছিলেন লুঙ্গি। তার পর থেকে আর মাঠে ফিরতে পারেননি। তাঁর চোটের যা বহর, মাঠে ফিরতে আরও সময় লাগবে। সেই কারণেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন লুঙ্গি। একটাই ভালো খবর, অস্ট্রেলিয়ার তরুণ তুর্কী জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুককে টিমে নিল দিল্লি। মাত্র দুটো ওয়ান ডে ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। কিন্তু তারই মধ্যে নিজের প্রতিভা চিনিয়ে দিয়েছেন জ্যাক। তিনি মারকুটে ব্যাটার, আইপিএলে সাফল্য পেলে দিল্লিরই লাভ হবে।

সানরাইজার্স হায়দরাবাদ থেকে হ্যারি ব্রুককে জলের দরে কিনেছিল দিল্লি। মাত্রা আড়াই কোটিতে কেনা ব্রুককে ফিনিশার হিসেবে দেখতে চেয়েছিলেন সৌরভ। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে গিয়েছেন। ব্রুক বলেছেন, তাঁর ঠাকুমা মারা গিয়েছেন। তাঁর প্রিয় মানুষ ছিলেন তিনি। ক্রিকেটের প্রতি ভালোবাসা ঠাকুরমার জন্যই। তাঁকে হারিয়ে মানসিক ভাবে চাপে রয়েছেন। সেখান থেকে বেরিয়ে আসার সময় নিতে চান। তাই আইপিএল খেলতে চান না।

Follow Us