AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’বার রান আউট বিরাট, ঘটনা জানলে তাজ্জব বনে যাবেন

মুম্বই টেস্টে ভারতের প্রথম ইনিংসে এক নয়, দু'বার রান আউট হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কী এ কথা শুনে চমকে যাচ্ছেন? চমকে যাওয়ার মতোই ঘটনা ঘটেছে যে ওয়াংখেড়েতে।

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'বার রান আউট বিরাট, ঘটনা জানলে তাজ্জব বনে যাবেন
IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'বার রান আউট বিরাট, ঘটনা জানলে তাজ্জব বনে যাবেন Image Credit: X
| Updated on: Nov 02, 2024 | 2:43 PM
Share

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে ভারতের প্রথম ইনিংসে এক নয়, দু’বার রান আউট হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কী এ কথা শুনে চমকে যাচ্ছেন? চমকে যাওয়ার মতোই ঘটনা ঘটেছে যে ওয়াংখেড়েতে। আসলে রবিচন্দ্রন অশ্বিন আউট হওয়ার পর মাঠে আসেন আকাশ দীপ (Akash Deep)। প্রথমে এক আলাদা ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। কিন্তু সেই ব্যাট দিয়ে একটি ডেলিভারিও না খেলে তা বদলের ডাক দেন। ভারতীয় টিমের এক ক্রিকেটার আকাশকে অন্য ব্যাট দিয়ে যান। আর সেটি ছিল বিরাট কোহলির।

বাংলাদেশ টেস্ট সিরিজের ঠিক আগে আকাশ দীপকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। আকাশ বাংলাদেশের বিরুদ্ধে ওই ব্যাট দিয়ে একটি ছয়ও মেরেছিলেন। মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য তেমনটা হল না। রানের খাতা খোলার আগে রান আউট হন আকাশ দীপ। যেহেতু তিনি বিরাটের দেওয়া ব্যাট দিয়ে খেলছিলেন, তাই সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে বিরাটই যেন ২ বার রান আউট হলেন। আসলে এই টেস্টে ভারতের প্রথম ইনিংসে কোহলি রান আউট হয়েই মাঠ ছেড়েছিলেন।

আকাশ দীপ যেভাবে রান আউট হলেন —

পরিষ্কার বলতে হলে, ওয়াশিংটন সুন্দরের ভুল কল ছিল। নন স্ট্রাইকার এন্ডে ডিফেন্স প্র্যাক্টিস করছিলেন আকাশ দীপ। সুন্দরকে বোঝানোর চেষ্টা করছিলেন, ভরসা করে তিনি যেন তাঁকে স্ট্রাইক দেন। যে বলে আকাশ রান আউট হলেন, সেখানে দ্বিতীয় রান নেওয়ার জায়গা ছিল না। ডিপ থার্ড ম্যানে ফিল্ডার ছিলেন রাচিন রবীন্দ্র। তিনি বাঁ হাতি। বল পিক আপ করে কিপারের দিকে ছোড়া তাঁর কাছে সহজ কাজ। ৫৯.৪ ওভারে স্ট্রাইক আকশ দীপ পাচ্ছিলেন, কিন্তু সুন্দরের কলে দ্বিতীয় রান নিতে গিয়ে ব্যাক করেন। এবং রান আউট হন। আকাশ দীপের দোষ ছিল না। সুন্দর তাঁর ব্যাটিং ক্ষমতার উপর ভরসা করতে পারেননি। তার খেসারত দিতে হল আকাশ দীপকে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত