AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2024: এ বার ২২ গজে দঙ্গল! অ্যালিসা হিলির কড়া ট্যাকলে কাবু অনুপ্রবেশকারী

মার্চ মাসে কেকেআরের জার্সিতে অজি তারকা মিচেল স্টার্ককে আইপিএলে খেলতে দেখা যাবে। তাঁর স্ত্রী অজি মহিলা টিমের ক্রিকেটার অ্যালিসা হিলি অবশ্য এখনই রয়েছেন ভারতে। আসলে তিনি উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে খেলছেন ভারতের মাটিতে। ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) টিমের ক্যাপ্টেন অ্যালিসা হিলি।

WPL 2024: এ বার ২২ গজে দঙ্গল! অ্যালিসা হিলির কড়া ট্যাকলে কাবু অনুপ্রবেশকারী
WPL 2024: এ বার ২২ গজে দঙ্গল! অ্যালিসা হিলির কড়া ট্যাকলে কাবু অনুপ্রবেশকারী
| Updated on: Feb 29, 2024 | 1:09 AM
Share

কলকাতা: বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় দম্পতি মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলি (Alyssa Healy)। মার্চ মাসে কেকেআরের জার্সিতে অজি তারকা মিচেল স্টার্ককে আইপিএলে খেলতে দেখা যাবে। তাঁর স্ত্রী অজি মহিলা টিমের ক্রিকেটার অ্যালিসা হিলি অবশ্য এখনই রয়েছেন ভারতে। আসলে তিনি উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে খেলছেন ভারতের মাটিতে। ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) টিমের ক্যাপ্টেন অ্যালিসা হিলি। হরমনপ্রীত কৌরের অনুপস্থিতি হিলির ইউপি ডব্লিউপিএলে (WPL) মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে হারের হ্যাটট্রিক আটকাল। এই ম্যাচে অবশ্য ইউপির ক্যাপ্টেন অ্যালিসা হিলিকে কড়া ট্যাকল করতেও দেখা গিয়েছে। সেই ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ক্রিকেট ম্যাচে হঠাৎ কী ভাবে কড়া ট্যাকল করলেন অ্যালিসা হিলি?

২৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্সের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ। ওই ম্যাচ চলাকালীন এক ফ্যান কড়া নিরাপত্তার বেড়া টপকে মাঠে প্রবেশ করেছিল। তখন চলছিল মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। ম্যাচে যাতে বিঘ্ন না ঘটে, তাই ওই অনুপ্রবেশকারীকে সর্বশক্তি দিয়ে আটকাতে দেখা যায় ইউপির ক্যাপ্টেন অ্যালিসা হিলিকে। ওই ফ্যান খালি পায়ে ছিলেন। হাতে ছিল একটি পতাকা। আর অ্যালিসা হিলি সেই সময় উইকেট কিপিংয়ের গ্লাভস, এবং হেলমেট পরেছিলেন। নেটদুনিয়ায় ঝড়ের গড়িতে ছড়িয়ে পড়েছে অ্যালিসা হিলির কড়া ট্যাকলের ওই ছবি।

একেবারে কুস্তিগিরদের ঢংয়ে মাঠে অনুপ্রবেশকারীকে আটকে দেন অ্যালিসা হিলি। তাঁর এই চেষ্টাকে সকলে সমর্থন করেছেন। ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অ্যালিসা হিলি। ৬ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে গত বারের ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইউপি। ২৯ বলে ৩৩ রান করেন ইউপির নেতা হিলি। এখনও অবধি চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে ৩টি ম্যাচ খেলে প্রথম জয়ের স্বাদ ও ২ পয়েন্ট পেল ইউপি।

Follow Us