AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babar Azam: বাবরের বিরাট মনের পরিচয়, খুদে ভক্তর কান্না হাসিতে বদলে দিলেন পাক ক্যাপ্টেন

T20 World Cup 2024: গ্রিন আর্মির টুর্নামেন্টের সুপার এইটে ওঠার রাস্তা এখনও কঠিন। এরই মাঝে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম লাইমলাইটে। তাঁর এক খুদে ভক্ত বাবরকে দেখে কেঁদে ভাসিয়েছিল। এ বার সেই খুদে ভক্তর মুখেই হাসি ফুটিয়েছেন পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক।

Babar Azam: বাবরের বিরাট মনের পরিচয়, খুদে ভক্তর কান্না হাসিতে বদলে দিলেন পাক ক্যাপ্টেন
Babar Azam: বাবরের বিরাট মনের পরিচয়, খুদে ভক্তর কান্না হাসিতে বদলে দিলেন পাক ক্যাপ্টেনImage Credit: X
| Updated on: Jun 12, 2024 | 4:35 PM
Share

কলকাতা: কুড়ি-বিশের চলতি বিশ্বকাপে (T20 World Cup 2024) জোড়া ম্যাচ হারার পর জয়ের মুখ দেখেছে পাকিস্তান (Pakistan)। বাবর আজমের টিমকে নিয়ে তাও আলোচনা চলছেই। গ্রিন আর্মির টুর্নামেন্টের সুপার এইটে ওঠার রাস্তা এখনও কঠিন। এরই মাঝে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) লাইমলাইটে। তাঁর এক খুদে ভক্ত বাবরকে দেখে কেঁদে ভাসিয়েছিল। এ বার সেই খুদে মুখেই হাসি ফুটিয়েছেন গ্রিন আর্মির অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

আইসিসির তরফ থেকে ওই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচে ওই বাচ্চাটাকে দেখেছিলাম। জাতীয় সঙ্গীতের পর ও আমার কাছে এসেছিল। সেই সময় ও উত্তেজিত ছিল এবং হঠাৎ করেই কাঁদতে শুরু করে। আমি ওকে সেই সময় প্রশ্ন করেছিলাম, ও কেন কাঁদছে। ও জানিয়েছিল, আমি ফ্যান। ঠিক একই জিনিস আবার করেছে ও। লাইনে দাঁড়িয়ে কাঁদছিল। আমাদের সকলের এটার অভিজ্ঞতা রয়েছে। যখন কোনও তারকার সঙ্গে দেখা হয়, সেই সময় উত্তেজনার মাত্রা আলাদা স্তরে থাকে।’

ওই খুদে ভক্তটির মুখে হাসি ফোটাতে তার হাতে উপহার তুলে দিয়েছেন পাক ক্যাপ্টেন বাবর আজম। এই প্রসঙ্গে বাবর বলেনস ‘আমি ভাবলাম ও যখন আমার এত বড় ভক্ত, তাই আমার দায়িত্ব ওকে কিছু উপহার দেওয়া। আমার হাতে তখন গ্লাভস ছিল, সেটাই ওকে দিয়েছি আমি। ও তারপর আবার ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। আর তারপর আমাকে ওই গ্লাভসে অটোগ্রাফ দিতে বলে।’

View this post on Instagram

A post shared by ICC (@icc)

চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ হবে ১৬ জুন, রবিবার। ওই ম্যাচে বাবর আজমদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?