AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাতিল আয়ারল্যান্ড সফর, ভারতের সঙ্গে খেলতে আগ্রহী বাংলাদেশ!

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে গিয়েই খেলতে পারে ভারত। এই বিষয়ে এখনও কোনও সিলমোহর দেয়নি ভারতীয় বোর্ড। মনে করা হচ্ছে, সব দেশই ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া শুরু করবে।

বাতিল আয়ারল্যান্ড সফর, ভারতের সঙ্গে খেলতে আগ্রহী বাংলাদেশ!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 22, 2026 | 7:15 PM
Share

কলকাতা : মাস কয়েক আগেও বিষয়টা ছিল একটু চিন্তার। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়ে দেওয়ায় প্রতিবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশগ্রহণ করেনি বাংলাদেশ ক্রিকেট দল। তাদের বদলে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। এর আগে গত বছরে ভারত বনাম বাংলাদেশ সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিচার করে এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটার ফলে আর দ্বিপাক্ষিক ম্যাচ হয়নি দুই দেশের। কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পড়েই তারা ভারতের সঙ্গে সব রকম সম্পর্ক ঠিক করতে উদগ্রীব হয়ে উঠেছে। এর ফলে মনে হচ্ছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হলেও হতে পারে।

ক্রিকবাজ-এর নতুন আপডেটে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু যেহেতু সেই সময় ভারতের বিরুদ্ধে নিজেদের দেশেই সিরিজ খেলতে ইচ্ছুক বাংলাদেশ, তাই আয়ারল্যান্ড সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। আয়ারল্যান্ড বাংলাদেশকে জানিয়েছে, তাদের পক্ষে ওই সিরিজের সূচি পরিবর্তন করা অসম্ভব, তাই স্থগিত হয়ে গিয়েছে সেই সিরিজ। শোনা যাচ্ছে, ২৮ অগাস্ট থেকে শুরু হবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ। মোট ৩ ম্যাচের ওডিআই ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে চলেছে। ১,৩, ৬ সেপ্টেম্বর খেলা হবে তিনটি ওয়ান ডে এবং টি-টোয়েন্টিগুলি হবে ৯, ১২, ১৩ সেপ্টেম্বর। এমনই সূচি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের প্রেস বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এক আধিকারিকের মতে,”ভারতের সঙ্গে সিরিজটি পিছিয়ে এই বছর করা হল, তখনই আমরা আয়ারল্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে তারা এই সিরিজটি স্থগিত করবে কিনা বা অন্য সময়ে খেলবে কি না। ওরা জানিয়েছে, ওদের পক্ষে সিরিজ পিছোনো অসম্ভব। তাই বাধ্য হয়ে আমরা সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি হয়তো ২০২৭ সালে এই সিরিজটি খেলা সম্ভব হবে।” আয়ারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের বিপক্ষের লিস্টে নামগুলো বেশ ভারী। ঘরের মাঠে যেমন তাদের বিপক্ষ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত, তেমনই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে যাবে বাংলাদেশ। এই মুহূর্তে ওয়ান ডে ম্যাচ খেলার সংখ্যা-টা বাড়াচ্ছে বাংলাদেশ। বর্তমানে তাদের ওডিআই ক্রম ৯। ২০২৭ বিশ্বকাপে খেলতে গেলে প্রথম ৮ দলের মধ্যে থাকতে হবে। কিন্তু মনে করা হচ্ছে, যদি ভারত সফরও বাতিল হয়ে যায়, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে গিয়েই খেলতে পারে ভারত। এই বিষয়ে এখনও কোনও সিলমোহর দেয়নি ভারতীয় বোর্ড। মনে করা হচ্ছে, সব দেশই ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া শুরু করবে। ২০২৩ ওডিআই বিশ্বকাপে তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ স্বপ্ন শেষ হয়েছিল ভারতের। পরের বছরই হয়ত শেষবারের জন্য দেশের জার্সিতে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। গত বছর টেস্ট ক্রিকেট থেকে কয়েকদিনের ব্যবধানে অবসর নিয়েছিলেন রো-কো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দুজনে অবসর ঘোষণা করেছিলেন কুড়ি ওভারের ফরম্যাট থেকেও।

Follow Us
আগামিকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রাজ্য
আগামিকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রাজ্য
ভোট প্রচারে গিয়ে মানুষের মন পড়লেন বিকাশরঞ্জন, কী বললেন?
ভোট প্রচারে গিয়ে মানুষের মন পড়লেন বিকাশরঞ্জন, কী বললেন?
অনায়াসে ভোট জিতবেন? প্রশ্ন শুনেই শ্রেয়া পাণ্ডে বললেন...
অনায়াসে ভোট জিতবেন? প্রশ্ন শুনেই শ্রেয়া পাণ্ডে বললেন...
বেঘোরে কেন মারা গেলেন অরুপ? ফরেন্সিক বিশেষজ্ঞরা কী বলছেন?
বেঘোরে কেন মারা গেলেন অরুপ? ফরেন্সিক বিশেষজ্ঞরা কী বলছেন?
জমি বিবাদে ভাইকে অ্যাসিড মেরে কোপাল দাদা!
জমি বিবাদে ভাইকে অ্যাসিড মেরে কোপাল দাদা!
যারা টিএমসি-বিজেপি করছে, তাদের টিকিট! তুলকালাম বিজেপি অফিসে
যারা টিএমসি-বিজেপি করছে, তাদের টিকিট! তুলকালাম বিজেপি অফিসে
এত বড় ঘটনার পরও ফেরেনি হুঁশ! দেখুন আরজি করে কী অবস্থা
এত বড় ঘটনার পরও ফেরেনি হুঁশ! দেখুন আরজি করে কী অবস্থা
কাটতে চলেছে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জটিলতা
কাটতে চলেছে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জটিলতা
নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দায় কার?
নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দায় কার?
'আমি তো তোলা তুলতে পারি না',বিদায়ী তৃণমূল বিধায়ক কী বললেন শুনুন
'আমি তো তোলা তুলতে পারি না',বিদায়ী তৃণমূল বিধায়ক কী বললেন শুনুন