AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: মাঠেই লেগে গেল সিরাজ-লাবুশেনের, অগ্নিশর্মা হয়ে কোথায় বল ছুড়লেন ভারতীয় পেসার?

Watch Video: দিন-রাতের এই টেস্টের প্রথম দিন হঠাৎ করেই ঝামেলা লেগে যায় মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne)। নেটদুনিয়ায় ঘুরছে সেই ভিডিয়ো। কেন ঝামেলা লাগল দুই তারকার?

IND vs AUS: মাঠেই লেগে গেল সিরাজ-লাবুশেনের, অগ্নিশর্মা হয়ে কোথায় বল ছুড়লেন ভারতীয় পেসার?
Image Credit: X
| Updated on: Dec 06, 2024 | 5:56 PM
Share

কলকাতা: যতটা উত্তেজনা নিয়ে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) গোলাপি বল টেস্ট দেখতে বসেছিলেন ক্রিকেট প্রেমীরা, তা কি পূরণ হয়েছে? অনেকেই বলতে পারেন, কই আর জমল ম্যাচ। কেউ আবার বলতে পারেন, বেশ তো মিচেল স্টার্ক গুছিয়ে তুলে নিলেন ৬টা উইকেট, বুমরাদের হলটা কী? সবমিলিয়ে শেষ অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের খেলা। দিন-রাতের এই টেস্টের প্রথম দিন হঠাৎ করেই ঝামেলা লেগে যায় মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne)। নেটদুনিয়ায় ঘুরছে সেই ভিডিয়ো। কেন ঝামেলা লাগল দুই তারকার?

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারে। সেই সময় ক্রিজে ছিলেন লাবুশেন। আর বল করছিলেন সিরাজ। সাইট স্ক্রিনের কাছে এক দর্শক তখন হাঁটছিলেন। যাঁকে দেখে মনোসংযোগে ব্যাঘাত ঘটে লাবুশেনের। ওই দর্শক এক বিয়ার-স্নেক নিয়ে সাইট স্ক্রিনের পাশ দিয়ে পেরোচ্ছিলেন। যা ব্যাটার লাবুশেনকে বিরক্ত করে। তিনি এরপর সিরাজকে ইশারা করেন ডেলিভারি যেন তিনি না দেন। লাবুশেনের ওই ইশারা দেখে বিরক্ত হন সিরাজ। তিনি স্টাম্পের দিকে ওয়াইড ডেলিভারি ছোড়েন। এরপর দু’জনের মধ্যে কিছু বাক্যবিনিময় হয়। তাঁদের দু’জনের চোখ-মুখ বলে দিচ্ছিল, তাঁরা খুশি নন।

২৫তম ওভারের চতুর্থ ডেলিভারির সময় ঘটনাটি ঘটে। এরপরের বলেই বাউন্ডারিতে বল পাঠান লাবুশেন। সিরাজকে যেন ব্যাট দিয়েই বিরক্তির জবাব দিলেন অজি তারকা। পিঙ্ক বল টেস্টের প্রথম দিনের খেলা শেষ। ভারত প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়। এরপর ৩৩ ওভার খেলে প্রথম ইনিংসে অজিরা ১ উইকেট হারিয়ে তুলেছেন ৮৬ রান। ক্রিজে ৩৮ রানে অপরাজিত নাথান ম্যাকসোয়েনি ও ২০ রানে নট আউট মার্নাস লাবুশেন। জসপ্রীত বুমরা ছাড়া প্রথম দিন কোনও ভারতীয় বোলার উইকেট পাননি।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি