MP Shiksha Mission: বেরিয়ে গেল ফর্ম, এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বড় আর্থিক সুবিধা
MP Shiksha Mission: গত ২৭ তারিখেই এই ফর্ম নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কাকলি। এই ফর্ম সেখান থেকে ডাউনলোড করে পূরণ করে জমা করতে হবে। ফর্মে দিতে হবে রেজিস্ট্রেশন ডিটেইলস, অ্যাকাডেমিক ডিটেইলস। কোন কোন বিষয়ে তাঁর টিউশন প্রয়োজন রয়েছে, সেগুলি টিক করতে হবে।

কলকাতা: এমপি শিক্ষা মিশনের রেজিস্ট্রেশন ফর্ম নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত বছরই অক্টোবর মাসে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের জন্য এই উদ্যোগ নেন কাকলি। মূলত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করতেই এই পদক্ষেফ। এই প্রকল্পে আর্থিক ও সামাজিক কারণে পিছিয়ে পড়া এবং উপযুক্ত গৃহশিক্ষক (হোম টিউটর) পেতে অসুবিধায় পড়া মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা হবে।
বিনামূল্যে টিউশন: ‘এমপি শিক্ষা মিশন’-এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে বিনামূল্যে টিউশন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
ক্লাসের স্থান: পরিকল্পনা অনুযায়ী, প্রতি রবিবার বারাসত গভর্নমেন্ট কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস বা পঠনপাঠনের ব্যবস্থা করা হয়।
লক্ষ্য: আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে কোনও ভালো সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং আরও ভালো ফলাফল করতে পারে, তা নিশ্চিত করা।
গত ২৭ তারিখেই এই ফর্ম নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কাকলি। এই ফর্ম সেখান থেকে ডাউনলোড করে পূরণ করে জমা করতে হবে। ফর্মে দিতে হবে রেজিস্ট্রেশন ডিটেইলস, অ্যাকাডেমিক ডিটেইলস। কোন কোন বিষয়ে তাঁর টিউশন প্রয়োজন রয়েছে, সেগুলি টিক করতে হবে।
