AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দলের দাম ১৫ হাজার কোটি, ট্রফিখরা কাটাবে রাজস্থান?

জানা গিয়েছিল, অন্য একটি কোম্পানিও আইপিএলে বিনিয়োগ করতে ইচ্ছুক। আমেরিকার ব্ল্যাকস্টোন প্রাইভেট ইকুইটি ফান্ড আগ্রহ দেখিয়েছে আইপিএল নিয়ে। তবে তারা কোনও দল না কিনে সরাসরি রাজস্থান বা আরসিবিতে বিনিয়োগ করতে চায়। এর জন্য প্রায় ২০০০ কোটি টাকারও বেশী টাকা বিনিয়োগ করতে চেয়েছিল তারা।

দলের দাম ১৫ হাজার কোটি, ট্রফিখরা কাটাবে রাজস্থান?
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 24, 2026 | 6:12 PM
Share

কলকাতা : দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে যাওয়ার খবর। অবশেষে সেই খবরে সিলমোহর পড়ল। বিক্রি হয়ে গেল আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন দল রাজস্থান। আমেরিকার ব্যবসায়ী কাল সমানির মালিকানাধীন কনসোর্টিয়াম প্রায় ১৫ হাজার কোটি টাকায় কিনে নিয়েছে রাজস্থানকে। শেষ ৬ মাস ধরে চলছে রাজস্থান বিক্রি হয়ে যাওয়ার খবর। এবার সেই জল্পনা সত্যি হল। রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে কনসোর্টিয়াম। প্রায় ১৬৩ কোটি ডলারে বিক্রি হয়ে গেল একসময় শিল্প শেট্টির মালিকানাধীন এই দলটি।

গতবছরই দল বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। সেই মতো বেশ কিছু দল আগ্রহী হলেও অবশেষে ৩-৪টি গোষ্ঠী কিনতে আগ্রহী হয়েছিল। একাধিক প্রস্তাব ফেরানোর পর অবশেষে সমানির ওপরেই আস্থা রাখলেন রাজস্থানের বর্তমান মালিকরা। সমানি প্রযুক্তি বিভাগে আগ্রহী হলেও ক্রিকেটের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বেশ বড় অঙ্কের চুক্তি হয়েছে বলে খবর। ভারতীয় অঙ্কে চুক্তির মূল্য ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লক্ষ টাকা। এই চুক্তিতে রয়েছেন আরও দুইজন। একজন, ওয়ালমার্টের মালিক রব ওয়াল্টন ও ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার। দিন কয়েক আগে রাজস্থানের বর্তমান মালিকরা প্রায় ১৬ হাজার কোটির প্রস্তাব দিয়েহিলেন। কারণ, বর্তমান মালিকদের অংশীদারিত্ব কয়েক ভাগে বিভক্ত। এমার্জিং ইন্ডিয়ান স্পোর্টিং হোল্ডিং লিমিটেড পায় ৬৫ শতাংশ। এছাড়াও রয়েছে রেডবার্ড ক্যাপিটাল (১৫ শতাংশ) ও ল্যাচলান মারডক (১৩ শতাংশ)। এছাড়াও অন্য কয়েকটি সংস্থা রয়েছে মালিকানায়। সমানিরা ছাড়াও আদিত্য বিড়লা গ্ৰুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্ৰুপ, বোল্ট ভেঞ্চার ও সঞ্জয় গোভিলের কোম্পানি আগ্রহী রাজস্থানকে কিনতে। শোনা গিয়েছিল, আদিত্য বিড়লা গ্ৰুপ-ই দল কিনতে আগ্রহী। সেই কোম্পানির বদলে কনসোর্টিয়াম হল জাদেজাদের নতুন মালিক। জানা গিয়েছিল, অন্য একটি কোম্পানিও আইপিএলে বিনিয়োগ করতে ইচ্ছুক। আমেরিকার ব্ল্যাকস্টোন প্রাইভেট ইকুইটি ফান্ড আগ্রহ দেখিয়েছে আইপিএল নিয়ে। তবে তারা কোনও দল না কিনে সরাসরি রাজস্থান বা আরসিবিতে বিনিয়োগ করতে চায়। এর জন্য প্রায় ২০০০ কোটি টাকারও বেশী টাকা বিনিয়োগ করতে চেয়েছিল তারা।

এনডিটিভি প্রফিটের রিপোর্ট অনুযায়ী, এই বছর আইপিএল শেষের পরেই বিক্রির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। সাধারণত, মালিকানা পরিবর্তনে আইনত লাগে প্রায় দুই মাস। এরসঙ্গে যোগ হয় ভারতীয় বোর্ডকে জানানো ও তার অনুমতি নেওয়া। ফলে, এই বছর না হলেও আগামী আইপিএলে নতুন মালিকের তত্ত্বাবধানে খেলতে পারে রাজস্থান।

Follow Us