Delhi Capitals IPL 2022 Auction: আবার তারুণের ট্রাম্প কার্ড খেলবে দিল্লি ক্যাপিটালস?
Delhi Capitals IPL 2022 Auction in Bengali: গত কয়েক বছরে এক অন্য চেহারায় মাঠে নামছে রাজধানীর দল। পারফরম্যান্সও নজর কাড়া। দিল্লি ক্যাপিটালসের ট্রাম্প কার্ড তারুণ্য। রিটেনশনেও সেই ছবিই ধরা দিয়েছে। ক্রিকেট মহলের মতে মেগা নিলামেও সেই ধারা ধরে রাখবে তারা।

নয়াদিল্লি: চারজন ক্রিকেটারকে রিটেন করেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ঋষভ পন্থ (Rishabh Pant), পৃথ্বী শ (Prithvi Shaw), অক্ষর প্যাটেল ও অনরিখ নরখে এবং ৪৭ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে আইপিএল নিলামের (IPL 2022 Auction) টেবিলে বসতে চলেছে দিল্লি ক্যাপিটালস। গত কয়েক বছরে এক অন্য চেহারায় মাঠে নামছে রাজধানীর দল। পারফরম্যান্সও নজর কাড়া। দিল্লি ক্যাপিটালসের ট্রাম্প কার্ড তারুণ্য। রিটেনশনেও সেই ছবিই ধরা দিয়েছে। ক্রিকেট মহলের মতে মেগা নিলামেও সেই ধারা ধরে রাখবে তারা। ফোকাস করা হবে তারুণ্যে। নিলামের তালিকায় থাকা একঝাঁক তরুণ ক্রিকেটারের দিকে নজর থাকবে রাজধানীর ফ্রাঞ্চাইজির।
নিলামে সবার প্রথমে গত মরসুমের দলের বেশ কয়েকজনকে আবার দলে নিতে ঝাঁপাবে দিল্লি ক্যাপিটালস। সাই তালিকায় সবার প্রথম নামটা দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডার (Kagiso Rabada)। গত কয়েক মরসুমে দিল্লির সাফল্যের পেছনে আছেন প্রোটিয়া পেসার। এ বার ২ কোটি টাকা বেস প্রাইজ রাবাডার। অন্যদল গুলিও রাবাডাকে দলে নিতে ঝাঁপাবে। তাই বড় অঙ্কের টাকা খরচ করতে হবে পার্থ জিন্দলদের।
পেস বোলিং অলরাউন্ডার, বাঁ-হাতি ওপেনার, ভালো মানের পেস বোলারও থাকবে দিল্লি ক্যাপিটালস ফ্রাঞ্চাইজির নজরে। শিখর ধাওয়ান, ডি-কক, ডেভিড ওয়ার্নার, ইষান কিষান, দেবদত্ত পালিক্কলরা ওপেনার হিসেবে থাকতে পারেন দিল্লির নোটবুকে। মিডল অর্ডারে আবার শ্রেয়সকে ফিরে পাওয়ার একটা চেষ্টা হতে পারে। পেস বোলার হিসেবে হর্ষল প্যাটেল, দীপক চাহার, শার্দূল ঠাকুর, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডেদর থাকার সম্ভাবনা দিল্লির লিস্টে।
তারকা ক্রিকেটারদের দিকে ফোকাস করার পাশাপাশি দিল্লি নজর রাখবে দেশ-বিদেশের তরুণ ক্রিকেটারদের দিকেও। আগামীর দিকে তাকিয়ে বেশ কয়েকজন অনামি ক্রিকেটারকে দলে নিয়ে তৈরি করতে চাইবেন দিল্লি ফ্রাঞ্চাইজি কর্তারা।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
