AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit-Virat: রোহিতের কাছে অটোগ্রাফের আবদার তরুণীর, বিরাটের জন্য ‘স্পেশাল’ মেসেজ

Watch Video: আট থেকে আশির একাধিক ভারতীয় ক্রিকেট প্রেমী কখনও বিরাট-রোহিতদের থেকে অটোগ্রাফ চেয়ে বসেন। আবার কখনও হাসিমুখে মোবাইল এগিয়ে দিয়ে সেলফির আবদার করেন। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা সেই আবদার হাসিমুখেই মেটান। এ বারও ঘটল তেমন এক কাণ্ড।

Rohit-Virat: রোহিতের কাছে অটোগ্রাফের আবদার তরুণীর, বিরাটের জন্য 'স্পেশাল' মেসেজ
রোহিতের কাছে অটোগ্রাফের আবদার তরুণীর, বিরাটের জন্য 'স্পেশাল' মেসেজImage Credit: PTI
| Updated on: Oct 23, 2024 | 8:22 PM
Share

কলকাতা: ভারতীয় তারকা ক্রিকেটারদের খুব সামনে পেলেই আবদারের ঝুলি উজাড় করে দেন অনুরাগীরা। দেশের সকল ক্রিকেটার বরাবর তাঁদের ভক্তদের আবদার হাসিমুখে মেটানোর চেষ্টা করেন। আট থেকে আশির একাধিক ভারতীয় ক্রিকেট প্রেমী কখনও বিরাট-রোহিতদের থেকে অটোগ্রাফ চেয়ে বসেন। আবার কখনও হাসিমুখে মোবাইল এগিয়ে দিয়ে সেলফির আবদার করেন। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা সেই আবদার হাসিমুখেই মেটান। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। তার ফাঁকে রোহিত শর্মার (Rohit Sharma) কাছে তাঁর এক তরুণী ভক্ত অটোগ্রাফের আবদার নিয়ে আসেন। সেই সঙ্গে বিরাট কোহলিকেও (Virat Kohli) স্পেশাল মেসেজ দিয়েছেন রোহিতের ওই ভক্ত। যা শুনে হিটম্যান যে রিঅ্যাকশন দিয়েছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে অনুশীলন শেষে কিটব্যাগ হাতে নিয়ে এগিয়ে যেতে থাকেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেখানে তাঁর নাম ধরে তাঁরই এক মহিলা ভক্ত ডাকতে থাকেন। তিনি রোহিতকে বলেন, ‘রোহিত ভাই প্লিজ অটোগ্রাফ দিয়ে দাও।’ এরপর রোহিতকে বলতে শোনা যায়, ‘আসছি আসছি।’ হিটম্যানের ওই ভক্ত এরপর বলেন, ‘খুব খিদে পেয়েছে।’ পরক্ষণেই ভিডিয়োতে দেখা যায় একটি কাগজের মধ্যে অটোগ্রাফ দিচ্ছেন রোহিত শর্মা। সেই সময় ওই মহিলা ভক্ত বলে ওঠেন, ‘ধন্যবাদ।’

রোহিত যে সময় অটোগ্রাফ দিচ্ছিলেন, তখন তাঁর ওই ভক্ত বিরাটের জন্যও বিশেষ বার্তা দেন। ভারত অধিনায়ককে তিনি বলেন, ‘বিরাট ভাইকেও বলবেন, ওনার বড় ভক্ত এসেছিল।’ এরপর অটোগ্রাফের কাগজটি মহিলা ভক্তকে ফিরিয়ে দিতে দিতে রোহিত হাসেন এবং বলেন, ‘হ্যাঁ আমি জানিয়ে দেব।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত