AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RCB vs KKR: বিরাটের বেঙ্গালুরুতে KKR মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে উন্মাদনা

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders: পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন বিরাট কোহলি। আরসিবির মরসুম শুরু হয়েছিল চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আরসিবি। টার্গেট অল্প হলেও উল্টোদিক থেকে একের পর এক উইকেট পড়তে থাকে। বিরাট কোহলি ৪৯ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

RCB vs KKR: বিরাটের বেঙ্গালুরুতে KKR মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে উন্মাদনা
Image Credit: KKR
| Updated on: Mar 27, 2024 | 6:16 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। সারা বাছর যাই হোক, এই সময় অন্তত বেঙ্গালুরু শহরকে বিরাটের বেঙ্গালুরু বলাই যায়। ২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলছেন বিরাট কোহলি। এখানকার সমর্থকদের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নতুন করে বলার প্রয়োজন পড়ে না। সোমবারই ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ খেলেছে আরসিবি। পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে। আর বিরাট উন্মাদনা! সে নতুন নয়।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন বিরাট কোহলি। আরসিবির মরসুম শুরু হয়েছিল চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আরসিবি। টার্গেট অল্প হলেও উল্টোদিক থেকে একের পর এক উইকেট পড়তে থাকে। বিরাট কোহলি ৪৯ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ম্যাচের সেরার পুরস্কার সহ অনেক পুরস্কার তাঁর ঝুলিতেই। শুক্রবার ঘরের মাঠে আরসিবির প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

কেকেআরে এ বার মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। গত কালই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন নাইটরা। এ দিন প্র্যাক্টিসও শুরু করে দিলেন। চিন্নাস্বামীতে কেকেআর টিম ঢোকার সময় গৌতম গম্ভীরকে নিয়ে দারুণ উন্মাদনা দেখা যায়। যদিও গত আইপিএলে একটা তিক্ততা তৈরি হয়েছিল। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। বিরাটদের ঘরের মাঠে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। গ্যালারির গর্জন থামাতে মুখে আঙুল দিয়ে ‘চুপ’ ইঙ্গিত করেছিলেন গম্ভীর।

লখনউতে ম্যাচ জিতে বিরাট কোহলিও তার জবাব দিয়েছিলেন। এ বার আরসিবি বনাম কেকেআর ম্যাচেও উত্তেজনা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তবে দেশের অন্যতম সফল ক্রিকেটার গৌতম গম্ভীরের উপর সমর্থকরা থেকে কোনও তিক্ততা জিইয়ে রাখেননি, এই ছবি যেন তাই বলছে।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী