AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2024: উড়ন্ত চুমুই হল কাল… কড়া শাস্তি পেলেন নাইটদের জয়ের হিরো হর্ষিত রানা

Harshit Rana: ইডেনে শনি-রাতের ম্যাচে শেষ ওভারে প্যাট কামিন্সের টিম সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের হর্ষিত রানা দুরন্ত বল করেন। মোট ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে রানা নেন ৩টি উইকেট। তাতে রয়েছে মায়াঙ্ক আগরওয়াল, শাহবাজ আহমেদ ও হেনরিখ ক্লাসেনের উইকেট। মায়াঙ্ককে ফিরিয়ে অরেঞ্জ আর্মিকে প্রথম ধাক্কা দেন হর্ষিত রানা।

KKR, IPL 2024: উড়ন্ত চুমুই হল কাল... কড়া শাস্তি পেলেন নাইটদের জয়ের হিরো হর্ষিত রানা
KKR, IPL 2024: উড়ন্ত চুমুই হল কাল... কড়া শাস্তি পেলেন নাইটদের জয়ের হিরো হর্ষিত রানাImage Credit: IPL Website
| Updated on: Mar 24, 2024 | 4:01 PM
Share

কলকাতা: হাউসফুল গ্যালারি এবং কিং খানের সামনে মরসুমের প্রথম জয় পেয়েছে কেকেআর। স্নায়ুর চাপ সামলে সানরাইজার্স হায়দরাবাদকে এ বারের আইপিএলে (IPL) তাদের প্রথম ম্যাচে হারিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ ওভারে নাইটদের হিরো হয়ে ওঠেন হর্ষিত রানা। কিন্তু কেকেআরকে মরসুমের প্রথম ম্যাচ জেতানো হর্ষিত রানা (Harshit Rana) এ বার পেলেন কড়া শাস্তি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইডেনে শনি-রাতের ম্যাচে শেষ ওভারে প্যাট কামিন্সের টিম সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের হর্ষিত রানা দুরন্ত বল করেন। মোট ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে রানা নেন ৩টি উইকেট। তাতে রয়েছে মায়াঙ্ক আগরওয়াল, শাহবাজ আহমেদ ও হেনরিখ ক্লাসেনের উইকেট। মায়াঙ্ককে ফিরিয়ে অরেঞ্জ আর্মিকে প্রথম ধাক্কা দেন হর্ষিত রানা। মায়াঙ্কের ক্যাচ নেন রিঙ্কু সিং। এরপর কেকেআরকে প্রথম উইকেট এনে দিয়ে সেলিব্রেট করতে গিয়ে মায়াঙ্ককে লক্ষ্য করে উড়ন্ত চুমু দেন হর্ষিত রানা।

কেকেআরের ক্রিকেটার রানার এই কাণ্ড দেখে কিংবদন্তি সুনীল গাভাসকরও ক্ষুদ্ধ হন। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি সে কথা উল্লেখ করেন। সানি বলেন, ‘ওর এমনটা করা উচিত হয়নি। যখন ব্যাটার ওকে ছয় মারল, সে কী তেমন কিছু করেছিল? এই সব অঙ্গভঙ্গি না করেও ক্রিকেট খেলা যায়। এটা টেলিভিশনের যুগ বুঝতে পারছি আমি সেটা। সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করো। কিন্তু এই ধরণের আচরণ করা ঠিক নয়।’

আইপিএলের আচরণবিধির ২.৫ এর ধারা লঙ্ঘন করেছেন হর্ষিত রানা। যার ফলে তাঁকে দুটি ‘লেভেল ১’ এর অপরাধে অভিযুক্ত করেছেন ইডেনে কেকেআর বনাম হায়দরাবাদের ম্যাচ রেফারি মনু নায়ার। ম্যাচের পরের হর্ষিত রানা নিজের ভুল স্বীকারও করে নিয়েছেন। তাঁর এই অপরাধের জন্য ম্যাচ ফি-র ১০ শতাংশ ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। অর্থাৎ রানার ম্যাচ ফি-র মোট ৬০ শতাংশ জরিমানা হয়েছে।

Follow Us