AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Capitals: নতুন কোচ-ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগ DC-র, গুরুত্ব কমল সৌরভ গঙ্গোপাধ্যায়ের?

IPL: লক্ষ্মীবারে দিল্লি ক্যাপিটালস শিবিরে জোড়া ঘোষণা হল। রিকি পন্টিংয়ের জায়গায় দিল্লির নতুন কোচের দায়িত্বে এলেন হেমাঙ্গ বাদানি। পাশাপাশি ঋষভ পন্থের আইপিএল টিমে নতুন ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগও হয়েছে।

Delhi Capitals: নতুন কোচ-ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগ DC-র, গুরুত্ব কমল সৌরভ গঙ্গোপাধ্যায়ের?
Delhi Capitals: নতুন কোচ-ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগ DC-র, গুরুত্ব কমল সৌরভ গঙ্গোপাধ্যায়ের?Image Credit: PTI
| Updated on: Oct 17, 2024 | 7:35 PM
Share

কলকাতা: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে বছর শেষ হওয়ার আগে এলেন নতুন কোচ। একদিনে জোড়া পরিবর্তনের পথে হাঁটল ঋষভ পন্থের আইপিএল টিম। নতুন কোচের পাশাপাশি দিল্লিতে এসেছেন নতুন ডিরেক্টর অব ক্রিকেট। কয়েকদিন আগে রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্কে ইতি টানে দিল্লি ক্যাপিটালস। তারপর থেকে এই টিমের নতুন হেড কোচ হওয়ার দৌড়ে একাধিক নাম ভাসছিল। আজ, ১৭ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, দলের নতুন কোচ হেমাঙ্গ বাদানি (Hemang Badani)। আর নতুন ডিরেক্টর অব ক্রিকেট হলেন বেনুগোপাল রাও। এই পরিস্থিতিতে একটা বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দিল্লি ক্যাপিটালস টিমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভূমিকা এ বার তা হলে কী? তাঁর ও দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের মনে এই প্রশ্ন জেগেছে।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানি। দিল্লির শেয়ার করা অফিসিয়াল প্রেস রিলিজ়ে তিনি বলেন, ‘মেগা নিলাম আসন্ন। দলের অন্য কোচিং স্টাফদের সঙ্গে দেখা করতে হবে। আমি এই টিমটার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’ টি-২০ লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বাদানির। আইপিএলে তিনি ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের ফিল্ডিং কোচের পাশাপাশি স্কাউট ছিলেন।

ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের পুনর্গঠনের কাজের দিক থেকে দেখতে হলে এই ফ্র্যাঞ্চাইজিক সহ-মালিক জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ স্পোর্টস আইপিএল এবং ডব্লিউপিএল এ তাদের দলগুলির জন্য প্রতি দুই বছর পর পরিচালনামূলক নেতৃত্বের ভূমিকায় কিছু বদল করবে। এর অর্থ GMR গ্রুপ পরবর্তী দুই মরসুমের জন্য পুরুষদের দল এবং JSW মেয়েদের টিমের দায়িত্ব নেবে। তাই সৌরভ পরবর্তী দুই মরসুমের জন্য WPL-এ দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেবেন।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...