AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Gavaskar: বিরাট কোহলিকে নিয়ে তুলনায় বেজায় বিরক্ত সানি, বললেন, ‘আমি কখনও…’

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট। সেই সুবাদে তিনি ওডিআইতে ১৪ হাজারের বেশি রানও করেছেন।

Sunil Gavaskar: বিরাট কোহলিকে নিয়ে তুলনায় বেজায় বিরক্ত সানি, বললেন, 'আমি কখনও...'
বিরাট কোহলিকে নিয়ে তুলনায় বেজায় বিরক্ত সানি, বললেন, 'আমি কখনও...'Image Credit: Alex Davidson-ICC/ICC via Getty Images, PTI
| Updated on: Feb 28, 2025 | 2:09 PM
Share

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় ক্রিকেটের কিং। দুই তারকা তুলনা বৃথা। এ কথা বার বার বলেছেন ভারতের বিশ্বজয়ী তারকা সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। প্রায়শই ক্রিকেট বিশ্বে সচিনের সঙ্গে কোহলির তুলনা হয়। তা মোটেও সমর্থন করেন না সানি। ‘ড্রেসিং রুম’ শো-তে অতিথি হিসেবে হাজির ছিলেন গাভাসকর। সেখানে তাঁকে সঞ্চালক সচিন ও বিরাটের তুলনা নিয়ে প্রশ্ন করেন। সানি পরিষ্কার জানান, তাঁর মতে এই তুলনা অযৌক্তিক।

সুনীল গাভাসকর মনে করেন সচিনের সঙ্গে কোহলির তুলনা ‘উপমহাদেশের দুর্বলতা।’ সেখানেই থেমা থাকেননি সানি। আরও জানান, তাঁর মনে হয় বিভিন্ন যুগ আলাদা আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে। ফলে এই ভাবে তুলনা একেবারেই অযৌক্তিক। তিনি বলেন, “আমি কখনও যুগের তুলনা করব না। কারণ সকলেই জানে সচিন যে সময় খেলেছে আর বিরাট যে সময় খেলছে তাতে খেলার অবস্থা আলাদা, পিচ আলাদা, প্রতিপক্ষ আলাদা। তাই মানুষের তুলনা করা খুব কঠিন। কিন্তু এটা বলতে পারি উপমহাদেশের মধ্যে এটি শুধু একটা দুর্বলতা।”

যে প্লেয়ার যেমন, তাকে সেই মতোই গ্রহণ করার কথাও জানিয়েছেন গাভাসকর। তিনি বলেন, “আমরা প্রায়শই প্লেয়ারদের তুলনা করি। আপনারা কি কখনও দেখেছেন গ্রেগ চ্যাপেলের থেকে রিকি পন্টিং ভালো প্লেয়ার কিনা তার তুলনা হয়েছে? কেউ এটা করে না। যে প্লেয়ার যেমন আছে, তাকে সেই ভাবেই গ্রহণ করতে হবে। কোনও রকম তুলনা করা ঠিক নয়। এটা উপমহাদেশেই ঘটে। আমরা সব সময় এর সঙ্গে ওর তুলনা করি।”

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট। সেই সুবাদে তিনি ওডিআইতে ১৪ হাজারের বেশি রানও করেছেন। আর এই কীর্তি গড়ার পথে সচিনকে পিছনে ফেলেছেন কোহলি। মাস্টার ব্লাস্টারের থেকে কম ইনিংসে ওডিআইতে ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট।

Follow Us